মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

৯। মোলা গোলাম মোহাম্মদ তিনি আটক জেলা থেকে এসে হজরত শাহ্‌ গোলাম আলী র. এর জীবদ্দশায় শাহ্‌ আবু সাঈদ থেকে নেসবত হাসিল করেন। অতঃপর নিজের জন্মভূমিতে ফিরে গিয়ে মানুষের উপকার করতে থাকেন। এক পর্যায়ে তিনি হারামাইন শরীফাইন সফর করেন। সেখান থেকে অভিষিক্ত হয়ে মাতৃভূমিতে ফেরার পথে পথিমধ্যে তাঁর ইনতেকাল হয়। ১০। হজরত মির্জা আবদুল গফুর খুরজুয়ী যৌবনকালেই তিনি হজরত শাহ্‌ গোলাম আলী র. এর খেদমতে হাজির হতেন। তাঁর কাছে অনেক তাওয়াজ্জোহ লাভ করেছিলেন। রোগ-ব্যাধি দূর করার ক্ষেত্রে তাঁর তাওয়াজ্জোহ ছিলো ঔষধতুল্য। হজরত গোলাম আলী অনেক রোগীকে তাঁর কাছে পাঠাতেন। কখনও কখনও তিনি এক বার তাওয়াজ্জোহ দিয়েই রোগ দূর করে দিতেন। হজরত শাহ্‌ গোলাম আলী এক ব্যক্তিকে বলেছিলেন, ওমুক (মির্জা আবদুল গফুর) এর কাছে যাও। তাহলে তোমার লতিফাসমূহ জারী হয়ে যাবে। তিনি সে লোককে একবার তাওয়াজ্জোহ দিয়ে লতিফাসমূহ জারী করে দিয়ে শাহ্‌ গোলাম আলীর নিকট পাঠিয়ে দিলেন। তিনি তাকে দেখা মাত্রই বুঝলেন, তার লতিফাসমূহ জারী হয়ে গিয়েছে। মির্জা আবদুল গফুরের মুরিদগণের কাশফ হাসিল হতো। তারা অনেক বিস্ময়কর বিষয়ের বিবরণ দিতে পারতো। তিনি রূহ এর সাথে মোলাকাত করার যোগ্যতা অর্জন করেছিলেন। তাঁর কোনো কোনো খলীফা তুর্কিস্তানে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি খোরজা অঞ্চলে ইনতেকাল করেন। শাহ্‌ গোলাম আলী র. এর অধিকাংশ মুরীদান তাঁর কাছ থেকে তাওয়াজ্জোহ গ্রহণ করেছিলেন। ১১। হজরত শাহ্‌ রউফ আহমদ র. তিনি শাহ্‌ আবু সাঈদ র. এর খালাতো ভাই ছিলেন। শাহ্‌ আবু সাঈদ যখন শাহ্‌ দরগাহীর খেদমতে গিয়েছিলেন, তখন তিনিও তাঁর সাথে সেখানে গিয়েছিলেন। আবার তিনি যখন হজরত শাহ্‌ গোলাম আলীর কাছে প্রত্যাবর্তন করেন, তখন রউফ আহমদও তাঁর অনুসরণ করে হজরত শাহ্‌ গোলাম আলীর খেদমতে হাজির হন। তিনি হজরতের অসংখ্য অনুগ্রহ প্রত্যক্ষ করেন। তিনি হজরত গোলাম আলীর মলফুযাত, মকতুবাত এবং মাকামাতের সংকলক ছিলেন। তাছাড়া এলমে ফেকাহ্‌ ও অন্যান্য বিষয়ের উপর তিনি বিভিন্ন পুস্তক রচনা করেছেন ৩১। হিন্দী এবং ফাসীর্ কাব্য রচনায়ও তাঁর যথেষ্ট খ্যাতি ছিলো। তাঁর বংশধারা হজরত শায়েখ মোহাম্মদ ইয়াহ্‌ইয়াহ র. এর মাধ্যমে হজরত

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।