কাশমীরে জনপ্রিয় হয়েছিলেন। অনেক লোক তাঁর কাছ থেকে ফায়দা গ্রহণ করে। তিনি হুশিয়ারপুর নামক স্থানে ইনতেকাল করেন। পরে লাশ মোবারকের কফিন সেখান থেকে সেরহিন্দ শরীফে আনা হয়। হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর মাজারের পাশে তাঁকে দাফন করা হয়। ৫। মোলা আহাদ বুর্দি তুর্কিস্তানী হজরত শাহ্ গোলাম আলী র. এর জীবদ্দশায় হজরত শাহ্ আবু সাঈদের নিকট লখনৌতে সুলুকের তালীম গ্রহণ করেন। তাঁর কাছ থেকে বুলগেরিয়া প্রভৃতি দেশের লোকজন ফায়দা হাসিল করেছিলো।
৬। মোলা আলাউদ্দীন তিনি হজরত শাহ্ আবু সাঈদ র. থেকে তরিকার তালীম গ্রহণ করার পর পেশোয়ার চলে যান। সেখানকার শাসক তাঁর ভক্ত ছিলেন। কিন্তু তিনি তার প্রতি কোনোরূপ তাওয়াজ্জোহ প্রদান করেননি। সাধারণ লোকজন তাঁর কাছ থেকে অনেক ফায়দা হাসিল করেছিলো।
৭। শাহ্ সা'দুলাহ সাহেব তিনি হজরত শাহ্ গোলাম আলীর খেদমতে পেঁৗছে সুলুক আরম্ভ করেছিলেন। অতঃপর শাহ্ আবু সাঈদের কাছ থেকে তাওয়াজ্জোহ গ্রহণ করেন। তাঁর কাছ থেকে এজাযত পাওয়ার পর হারামাইন শরীফাইনে চলে যান। সেখান থেকে অভিষিক্ত হয়ে হায়দরাবাদ দাক্ষিণাত্যে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি এরশাদের কাজে পূর্ণতা অর্জন করেছিলেন। দাক্ষিণাত্যের ছোট-বড় সকলে তাঁর ভক্ত হয়ে যায়। তাঁর খানকায় দেড়শ ছাত্র ছিলো এমন, যাদেরকে মাসহারা প্রদান করা হতো। তিনি শাহ্ গোলাম আলী এবং শাহ্ আবু সাঈদের ওরশ করতেন জাঁক জমকের সাথে। তিনি দুনিয়া থেকে সম্পর্ক ছিন্নকারী এবং বড়ই দানশীল ছিলেন 30|
৮। মোলা আবদুল করীম তুর্কিস্তানী তিনি হজরত শাহ্ গোলাম আলী র. এর খেদমতে এসে তরিকার নেসবত হাসিল করেন এবং শাহ্ আবু সাঈদ র. থেকে তাওয়াজ্জোহ গ্রহণ করেন। তাঁর কাছ থেকে এজাযত পাওয়ার পর বিদায় গ্রহণ করেন। সবজ শহরে তাঁর মাধ্যমে তরিকার প্রচার প্রসার ঘটে। হাজার হাজার তালেব তাঁর হালকায় অংশগ্রহণ করতো। বিশাল খানকা চত্বর এবং লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন। শহরের শাসক তাঁর প্রতি যথেষ্ট ভক্তি পোষণ করতো।