মজীদ হেফজ এবং সম্মানিত নেসবতের হালের দিক দিয়ে তাঁর পিতার কাছাকাছি পর্যায়ে আছে' তিনি তাঁর এক মকতুবে লিখেছেন, আল্লাহ্তায়ালা তোমাদের চার জনকে শান্তিতে রাখুন। মনে রাখবে, মহববতের সম্পর্ক আত্মীয়তার সম্পর্কের চেয়ে উত্তম। আমি দোয়া করছি, আবু সাঈদকে 'আস্সাদাহুল্লাহ' (আল্লাহ্তায়ালা সৌভাগ্যশালী করুন)। আহমদ সাঈদ কে 'জাআলাহুল্লাহ মাহমুদান' (আল্লাহ্তায়ালা প্রশংসিত করুন)। রউফ আহমদকে 'রাআফাল্লাহু বিহি' (আল্লাহ্তায়ালা তার প্রতি দয়ার্দ্র হোন) এবং বাশারাতুল্লাহকে 'জাআলাহুল্লাহ মুবাশ্শারান বি কুবুলিহি' (আল্লাহতায়ালা তাঁকে কবুলিয়াতের সুসংবাদ প্রাপ্ত করুন)। আল্লাহ্তায়ালা এই চার বুজুর্গকে হায়াতে বরকত দান করুন এবং তরিকা প্রচলনের কারণ বানিয়ে দিন। আমীন। শাহ্ আহমদ সাঈদ তাঁর পিতার ইনতেকালের পর শাহ্ গোলাম আলী র. এবং পিতা শাহ্ আবু সাঈদ র. এর স্থলাভিষিক্ত হন। ভারত বর্ষ থেকে খোরাসান পর্যন্ত তালেবে মাওলাগণের খেদমত করেন। তাঁরা সকলেই আপন আপন যোগ্যতা অনুসারে তাঁর কাছ থেকে ফায়দা গ্রহণ করেন। কান্দাহার ও গজনীতে তাঁর খলীফাবৃন্দ খ্যাতি লাভ করেছিলেন। শাহ্ আহমদ সাঈদ ১২৭৪ হিজরীতে হারামাইন শরীফাইন জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে উপস্থিত হন এক বছর পর। ১২৭৭ হিজরীতে তিনি মদীনা মুনাওয়ারায় ইনতেকাল করেন। পরিশিষ্ট লেখক শাহ্ আবদুল গনী শাহ্ আবু সাঈদের দ্বিতীয় সাহেবজাদা ছিলেন। ৩। হাফেজ আবদুল মুগনী তিনি শাহ্ আবু সাঈদের তৃতীয় সাহেবজাদা ছিলেন। তিনি এলমে হাদিস ও ফেকাহ্ শাস্ত্রে বুৎপত্তি অর্জন করেছিলেন। প্রশংসনীয় চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ্তায়ালা তাঁকে শান্তিতে রাখুন। তাঁর জন্ম সাল ছিলো ১২৩৯ হিঃ। ১২৯২ হিজরী মদীনা মুনাওয়ারায় ইনতেকাল করেন।
৪। মৌলভী মোহাম্মদ শরীফ
তিনি রামপুরে এলেম হাসিল করার পর শাহ্ আবু সাঈদের খেদমতে হাজির হন। শাহ্ আবু সাঈদ তাঁর হালের উপর গুরুত্ব আরোপ করেন। সুলুকের মাকামসমূহ অতিμম করানোর পর খেলাফত দিয়ে বিদায় দেন। তিনি পাঞ্জাব ও