নামাজের মধ্যে কাটিয়েছি। জোহরের নামাজের পর হাফেজ সাহেবকে হুকুম দিলেন, তিনবার সুরা ইয়াসীন পাঠ করো। তৃতীয়বার শোনার পর বললেন, এখন সময় খুব কম। তারপর বললেন, আজ যেনো নবাব আমার ঘরে না আসে। তার পূর্বে কোনো এক দুনিয়াদার এখানে এসেছিলো। আমীর ওমরাগণের গমনাগমনে জুলমাত (তমসা) আসে। ঈদুল ফিতরের দিন জোহর ও আসর নামাজের মধ্যবর্তী সময়ে শনিবারে তিনি এই নশ্বর জগত থেকে চির বিদায় গ্রহণ করেন। নবাব উজিরুদ্দৌলা এবং শহরের অন্যান্য লোক সেখানে হাজির হন। মৌলভী হাবীবুল্লাহ এবং অন্যান্য সফর সঙ্গীগণ গোসল করানোর দায়িত্ব নেন। টঁুক শহরের কাযী মৌলভী খলীলুর রহমান জানাযার নামাজের ইমামতী করেন ২৮। সেখানে গোসল ও কাফন দিয়ে কফিনে করে লাশ মোবারক দিল্লীতে নিয়ে আসা হয়। দিল্লীতে পেঁৗছতে চলিস্নশ দিন সময় লেগে যায়। চলিস্নশ দিন পর লাশ মোবারক কফিন থেকে বের করে দাফন করা হয়। তখন মনে হচ্ছিলো, যেনো এই মাত্র গোসল দেয়া হয়েছে। লাশ মোবারকের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি। লাশের নিচে যে তুলা দেয়া হয়েছিলো, তা থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছিলো। লোকেরা সেই তুলা তাবাররুক হিসাবে গ্রহণ করেছিলো। তাঁকে হজরত শাহ্ গোলাম আলী র. এর কবরের পাশেই দাফন করা হয়। লোকেরা তাঁর ওফাতের সন সম্পর্কে বিভিন্ন মত দিয়েছে। তবে নির্ভর যোগ্য সন হচ্ছে ইউনাব্বিরুলাহু মাদ্বজাআহু বাক্যটির আবজাদী মান অনুসারে ১২৫০ হিজরী।
২। হজরত শাহ্ আহমদ সাঈদ
তিনি ছিলেন আবু সাঈদ র. এর জ্যেষ্ঠ পুত্র। তাঁর জন্ম হয়েছিলো ১২১৭ হিজরীতে। তিনি তাঁর সম্মানিত পিতার কাছ থেকে কোরআন মজীদ হেফজ করেছিলেন। আকলী এলেম, ফেকহী ইত্যাদির এলেম শিখেছিলেন মৌলভী ফজল ইমাম এবং মুফতী শরীফউদ্দীনের নিকট থেকে। এলমে হাদিসের শিক্ষা লাভ করেছিলেন হজরত শাহ্ আবদুল আজীজ র. এর শাগরেদগণ, যেমন রশীদউদ্দীন খান প্রমুখ ওলামা কেরাম থেকে। মোজাদ্দেদিয়া তরিকার সুলুক গ্রহণ করেছিলেন হজরত শাহ্ গোলাম আলী র. এবং তাঁর পিতা শাহ্ আবু সাঈদ র. এর কাছ থেকে। আর তাঁর পিতার কাছ থেকে এজাযত ও খেলাফত লাভ করে লোকদেরকে জাহেরী ও বাতেনী এলেমে সৌভাগ্যশালী করেন। হজরত শাহ্ গোলাম আলী র. তাঁর পুস্তিকায় ২৯ শাহ্ আহমদ সাঈদের অবস্থা সম্পর্কে লিখেছেনঃ 'আবু সাঈদের পুত্র আহমদ সাঈদ এলেম, আমল ও কোরআন