চাচা শায়েখ ইয়াসীন হানাফী, শায়েখ মোহাম্মদ আবেদ সিন্ধী এবং আরও অনেক মহান ব্যক্তি তাঁর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন। যিলহজ্ব মাসেই পবিত্র নগরীতে তিনি অতিসার এবং জ্বরে আμান্ত হন। স্বাস্থ্যগত প্রতিকূলতা সত্ত্বেও তিনি মদীনা মুনাওয়ারা জিয়ারতের আগ্রহ দমন করতে পারলেন না। মদীনায় আগমন করলেন। রবিউল আউয়াল মাসের মীলাদুন্ নবীর তারিখে তিনি সেখানে ছিলেন। ওই সময় কেউ একজন স্বপ্নে দেখেন, রসুলেপাক স. সাহাবা কেরামকে সঙ্গে নিয়ে শাহ্ আবু সাঈদ মোজাদ্দেদী প্রকোষ্ঠের দিকে আসছেন। তিনি আরও দেখেন, আমীরুল মুমিনীন হজরত ওমর ফারুক ছাড়া অন্য সকলেই পায়ে হেঁটে আসছেন। আর হজরত ওমর রা. আসছেন ঘোড়ায় চড়ে। কেউ একজন এই স্বপ্নের তাবীর করেছিলেন এরকম― সম্ভবতঃ আমীরুল মুমিনীন হজরত ওমর ফারুকের বিশেষত্বের কারণ ছিলো, শাহ্ আবু সাঈদ তাঁর ফরজন্দগণের মধ্যে একজন। তাঁর তালেবগণের হালকায় লোক সমাগম এতো বেশী হতো যে, ঘরবাড়ি ভরে যেতো। শায়েখুল হেরেম মাওলানা মোহাম্মদ জান তাঁকে দাওয়াত করে আপ্যায়ন করে বলেছিলেন, এই দাওয়াত রসুলেপাক স. এর পক্ষ থেকে। মদীনা মুনাওয়ারায় আগমনের পর তাঁর অসুস্থতা অনেকাংশে লাঘব হলো। তিনি তখন প্রায় আধােμাশ পথ পায়ে হেঁটে যেতে পারতেন। হারামাইন শরীফাইন জিয়ারত শেষে তিনি দেশের দিকে প্রত্যাবর্তন করেন। আবার রোগ-ব্যাধি বৃদ্ধি পেতে থাকে। রমজানের প্রথম রোজা রাখলেন এ মনে করে, যদি কোনো ক্ষতি না হয় তাহলে অবশিষ্ট রোজাও রাখবেন। কিন্তু একটি রোজা রাখার পর অসুস্থতা কঠিন আকার ধারণ করলো। ফলে ফিদ্য়া দানের হুকুম দিলেন। তিনি বলেন, যদিও রোগী ও মুসাফিরের জন্য ফিদ্ইয়া দেয়া অপরিহার্য নয়, তবু মন চাচ্ছে ফিদইয়া দেই। বাইশ রমজান তারিখে টুঁক নামক শহরে প্রবেশ করেন। এখানে পেঁৗছার পর নবাব উজিরুদ্দৌলা তাঁকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেন। ঈদের দিন তাঁর ছাকরাতুল মওত শুরু হলো। এ নালায়েক (লেখক শাহ্ আবদুল গনী)কে কয়েকটি বিষয়ে ওসিয়ত করলেন তিনি। বললেন, সুন্নতের অনুসরণ অপরিহার্য মনে করবে। দুনিয়াদারদের কাছ থেকে দূরে থাকবে। তাদের কাছে গেলে লাঞ্ছিত হতে হবে। না গেলে তারা কুকুরের মতো তোমার দরজায় লুটিয়ে পড়বে। তিনি আরও বললেন, যে সমস্ত শোগল ও ওজিফা আমি পেয়েছি, তোমাকে এবং আবদুল মুগনীকে ২৬ সেসবের এজাযত প্রদান করলাম। তারপর জিজ্ঞেস করলেন, এখন কোন নামাজের ওয়াক্ত? মৌলভী হাবীবুল্লাহ্ সাহেব ২৭ বললেন, হজরত! আপনি যে নামাজ চান, তাই পড়তে পারেন। তিনি বললেন, আজ সারা রাত আমি
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।