আলহামদু লিল্লাহ! হজরত মৌলভী বাশারাতুল্লাহ্ সাহেব এবং হজরত হাফেজ আবু সাঈদ সাহেব তরিকা প্রচারের ক্ষেত্রে উক্ত মাকামসমূহে নেসবত পয়দা করতে পেরেছেন। তাছাড়া আল্লাহ্তায়ালা অন্যান্য বন্ধুদেরকেও দৃঢ়তা, সুন্নতের এত্তেবা, শায়েখের প্রতি মহব্বত, তরকে দুনিয়া, নির্জন বাস, অন্য থেকে নৈরাশ্য, আল্লাহ্র প্রতি আশাবাদিতা ইত্যাদির তৌফিক দান করুন। তাদের জন্য, আমার বন্ধুদের জন্য এবং এ ধরাশায়ী ও জীবন বরবাদকারী বৃদ্ধের জন্যও উক্ত হালসমূহ দান করুন। আমি বড় অনুতাপের সাথে লিখছি, যেহেতু মোর্শেদগণের এজাযতনামায় দু'এক শব্দ লিখতে হয়, তাই লিখছি― যাদের কথা উলেস্নখ করেছি, তাদের হাত এমন, যা আমার হাতের চেয়ে উত্তম। তাদের হাত আমারই হাত। তাদের কাছে বায়াত গ্রহণ প্রকারন্তরে আমার হাতেই বায়াত গ্রহণ, যা সৌভাগ্য অর্জন এবং নাজাত লাভের সুদৃঢ় মাধ্যম। আল্লাহ্তায়ালা বরকতময় করুন, যদি তারা (মোর্শেদ এবং মুরিদ) দুনিয়া থেকে বিমুখ হয় এবং সত্যের উপরে থেকে ভগ্ন মনোরথে খাঁটি অন্তকরণে আল্লাহ্তায়ালার ওয়াদার উপর প্রতিষ্ঠিত থাকে, যা আমার তরিকার রোকন এবং যুগযুগান্তরের তাওয়াজ্জোহের ফসল। হে আল্লাহ! আমাকে এবং তাদেরকে তোমার এবং তোমার হাবীব স. এর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করো। আর আমাদের আখেরাতকে দুনিয়া অপেক্ষা উত্তম বানিয়ে দাও। আমীন। আমীন। আমীন। দু'টি মকতুবের ভাষ্য এখানে সমাপ্ত হলো। মোট কথা, হজরত শাহ্ গোলাম আলীর নির্দেশ মতো হজরত শাহ্ আবু সাঈদ তাঁর স্থলাভিষিক্ত হন। তারপর নয় বছর পর্যন্ত মুরিদগণের হেদায়েতের কাজে নিয়োজিত থাকেন। তিক্ততা, কঠোরতা, অভাব-অনটন, যা এ তরিকার আকর্ষণীয় রীতি, তিনি তার স্বাদ গ্রহণ করেছেন। ১২৪৯ হিজরীতে তিনি হারামাইন শরীফাইন জিয়ারতের সংকল্প করলেন। দিল্লীবাসীরা খুব ব্যথিত হলো। তিনি আপন সাহেবজাদা হজরত শাহ্ আহমদ সাঈদকে তাঁর স্থলাভিষিক্ত করেন। হারামাইন শরীফাইন সফরের প্রথম পর্যায়ে তিনি রমজান মাসে বোম্বাই আসেন এবং সেখানে তারাবীর নামাজে কোরআন মজীদ খতম করেন। শওয়াল মাসে জাহাজে আরোহণ করেন এবং যিলহজ্ব্ মাসের প্রথম দিকে জেদ্দায় পেঁৗছে যান। শায়েখুল হেরেম মাওলানা মোহাম্মদ জান তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য জেদ্দায় আসেন। যিলহজ্ব মাসের দুই অথবা তিন তারিখে তিনি মক্কা মুকাররমায় প্রবেশ করেন। হারামাইনের কাযী, মুফতী, আলেম ওলামা সকলেই সসস্মানে তাঁর সাথে দেখা করেন। বিশেষ করে শায়েখ আবদুস্ সিরাজ শাফেয়ী, মুফতী শায়েখ ওমর, মুফতী সাইয়্যেদ আবদুল্লাহ, মীর গনী হানাফী, তাঁর
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।