দ্বিতীয় মকতুব হামদ ও সালাতের পর জেনে রাখা উচিত, ইমামে রব্বানী হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর তরিকায় মাকাম ও পরিভাষাসমূহ সুনির্ধারিত। প্রত্যেক স্তরে যে হাল, আত্মিক অবস্থা, নূরসমূহ এবং রহস্যাদির উদয় ঘটে, তা জানা ব্যতীত তরিকা গ্রহণ করা অনর্থক। জীবন কেনো ধ্বংস করা হবে? তওবা থেকে রেজার (সন্তুষ্টির) মাকাম পর্যন্ত দশটি মাকাম (তওবা, এনাবত, জোহদ, অরা, শোকর, তসলীম, তাওয়াক্কুল, সবর, কেনাআত ও রেজা) যদি বাতেন জগতে হাসিল না হয়, তাহলে তরিকা গ্রহণের ফায়দা কী? আলমে আমরের সায়েরে বিভিন্ন আত্মিক অবস্থা সৃষ্টি হয়। কলব লতিফার সায়ের আহাদিয়াতে সেরফা (নিছক এককত্ব) এর মোরাকাবা এবং তারপর মাইঁয়াতের (সঙ্গতার) মোরাকাবা করতে হয়। এর ফলে আত্মহারা, নিমজ্জন, জাগতিক সম্পর্কচ্ছিন্নতা এবং আরয-আকাঙ্খার অপনোদন হাসিল হয়। নফস লতীফার সায়েরে আকরাবিয়াত (অধিকতর নৈকট্য) কার্যকর করতে হয়। ফলে এসতেহ্লাক (ধ্বংস) ও এদ্বমেহ্লাল (দুর্বল করণ) এবং আমিত্বের ফানা হাসিল হয়। আলমে খালক (আগুন, পানি, মাটি ও বাতাস) এর সায়েরে মাটি ব্যতীত বাকী তিন পদার্থের ফয়েজ পাওয়া যায় এবং ইসমে বাতেন ও মালয়ে আ'লা (ফেরেশতা জগত) এর তাজাল্লীসমূহ এবং কালেব (দেহ) এর মার্জিতকরণ হাসিল হয়। কামালাতের তিনটি মাকামে বর্ণবিহীনতা এবং বাতেনের নেসবতে সূক্ষ্ণতা পয়দা হয়। হাকীকতের সাতটি মাকামে নূরের প্রশস্ততা ও নজরী বদাহাত, আম্বিয়া কেরামের জিয়ারত এবং মহব্বতে যাতির আস্বাদ হাসিল হয়। কবির ভাষায়― না সুলতান খরীদ্দার হার বান্দাইস্ত না দর যীর হার ঝিন্দা জিন্দাইস্ত অর্থঃ বাদশাহ্ সকল গোলামের েμতা হয় না, আর তালি দেয়া পোশাক পরিহিত সকলেই বুজুর্গ হয় না। এ তরিকার সালেক যদি এ রকম এলেম ও মারেফত লাভ করতে পারে, তাহলে তাকে মোবারকবাদ। আর তা না হলে অহংকার ও আত্মম্ভরিতাই কেবল অর্জন করবে। সুতরাং তার জন্য ধ্বংস। যার সোহবতের দ্বারা এ ধরনের হাল পাওয়া যায়, তিনি উত্তম। অন্যথায় কেবল তরিকার বদনাম। এ ধরনের মুরিদানের কারণে শায়েখের অনুতাপ হয়। এরা আজীব ধরনের মুরিদ, যারা তরিকার বদনাম করে। নিজেকে পীর বলে দাবী করে। 'হাদাহুমুলাহু সুবহানাহু রেজাইহি ওয়া ইকাতিয়াকি লিকাইহি আমীন' (আল্লাহ্তায়ালা তাদেরকে আল্লাহ্র সন্তুষ্টি অর্জন এবং তার মোলাকাতের আগ্রহের পথ প্রদর্শন করুন)।
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।