খেদমতে পুনরায় হাজির হলো। তাঁর সুন্দর আত্মিক প্রতিপালনে (রূহানী তরবিয়তে) লোকটি উচ্চ মাকামধারী ওলী হয়ে গেলো। শায়েখ মোহাম্মদ আবেদ সুনামীর ওফাত হয়েছিলো ১৮ রমজানুল মোবারক ১১৬০ হিজরীতে।
হজরত শায়েখ মোহাম্মদ আবেদ সুনামীর খলীফাবৃন্দ
১. খাজা মুসা খান মখদুম আজমী তাঁর খলীফাগণের সংখ্যা ছিলো অনেক। তন্মধ্যে অন্যতম খলীফা ছিলেন খাজা মুসা খান মখদুম আজমী (১) ওয়াযিদী। ১৮ তিনি একজন আলাহ্ভীরু, কাশ্ফ, কারামত ও উচ্চ মাকামধারী ওলী ছিলেন। মাওরাউন্নাহার (তুরান দেশ) এর তালেবে মাওলাগণের হেদায়েতের জন্য তিনি ছিলেন অনন্য বুজুর্গ। ১৯ তাঁর বারোজন খলীফা ছিলেন। তাঁদের মধ্য থেকে একজনকে তিনি জিজ্ঞেস করেছিলেন তোমার বাতেন জগত অপরিচ্ছন্ন বলে মনে হচ্ছে। কারণ কী? তুমি কি কোনো সন্দেহযুক্ত আহার্য গ্রহণ করেছো? তিনি বললেন, না, খানকার খাবার ব্যতীত অন্য কোনো খাবার গ্রহণ করিনি। অবশেষে তিনি স্বীকার করলেন, এক আমীর ব্যক্তির বাসভবনে বড় পীর সাহেবের নামে প্রস্তুতকৃত নেয়াযের খাবার খেয়েছিলেন। তিনি তাঁকে সাবধান করে বললেন, আমি তোমাকে কি বলে রাখিনি, যেখানে সেখানে খাদ্য গ্রহণ করবে না? ২. মির্জা মুযাফ্ফর সময়ের সদ্ব্যবহার, বাতেনী নেসবতের দৃঢ়তা, পরিপূর্ণ হাল ইত্যাদি বৈশিষ্ট্যমণ্ডিত অনন্য বুজুর্গ ছিলেন মির্জা মুযাফফর র.। এই কিতাবের লেখক শাহ গোলাম আলী দেহলভী বলছেন, তাঁর কাছ থেকে ফায়দা গ্রহণ করেছেন এমন বুজুর্গগণের সঙ্গে আমার সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। এই তরিকার সাথী হওয়ার জন্য যে সকল উপকরণ ও গুণাবলীর দরকার, তার সবই তাঁর মধ্যে বিদ্যমান ছিলো। তাঁর ওফাতের পর তাঁর ভক্তবৃন্দের মধ্য থেকে একজনের প্রচণ্ড কবজের হাল হয়েছিলো। দুই বছর পর্যন্ত তাঁর মধ্যে সেই কবজের হাল বিরাজ করছিলো। অবশেষে তিনি একদিন তাঁর মাজার শরীফ জিয়ারত করতে গেলেন। মাজার শরীফের উপর দৃষ্টিপাত হওয়া মাত্রই তাঁর হাল পুনরায় উজ্জীবিত হয়ে নেসবত ঠিক হয়ে গেলো।