ছিলো। শেষে তিনি অন্য জাহাজে আরোহণ করলেন। পরে দেখা গেলো প্রথম জাহাজটি পেঁৗছলো হজ শেষ হওয়ার পর। দ্বিতীয় জাহাজ যথাসময়েই পেঁৗছে গেলো। প্রথম জাহাজের যাত্রীদেরকে এক বছর অবস্থান করতে হয়েছিলো সেখানে। পরিশিষ্ট রচয়িতা শাহ্ আবদুল গনী বলেছেন, শাহ্্ গোলাম আলী যখন সর্বশেষ রোগে আμান্ত হন, তখন আমার পিতা শাহ্ আবু সাঈদ লখনৌ ছিলেন। তিনি তাঁকে তলব করে বার বার পত্র লিখলেন। উদ্দেশ্য ছিলো তাঁকে নিজের স্থলাভিষিক্ত করবেন। ওই পত্রসমূহের মধ্য হতে একটি পত্র এখানে উলেস্নখ করা হচ্ছে। আর একটি পত্র যা সংক্ষিপ্ত আকারে তরিকা গ্রহণের উপকারিতার বিষয়ে লিখিত, তালেবগণের উপকারার্থে, তা-ও এখানে সন্নিবেশিত করা হলো।
প্রথম মকতুব বখেদমতে শরীফ সাহেবজাদা, উন্নত নসবের অধিকারী শাহ্ আবু সাঈদ তোমার প্রভুপালক তোমাকে নিরাপদে, শান্তি ও রহমতের সাথে রাখুন। আমি এখন চর্মরোগ, দুর্বলতা ও প্রচণ্ড শ্বাস কষ্টে আμান্ত। ওঠা বসা করার শক্তিও রহিত। কোমরের ব্যথা প্রকট আকার ধারণ করেছে। বসে নামাজ পড়তেও কষ্ট। হজরত শাহ্ রফিউদ্দীন সাহেব বলেছেন, দু'জন ব্যক্তির পালাμমে আপনার কাছে থাকা উচিত। আমার রোগযন্ত্রণা এখন সীমা অতিμম করেছে। বসার মতো শক্তি নেই। জরুরী কাজ কর্ম করতেও অসুবিধা জনিত আলস্য। তাই তোমার এখানে আসাটা খুবই সমীচীন মনে করছি। তাড়াতাড়ি চলে এসো। মৌলভী বাশারত সাহেব তাঁর পরিবার পরিজনের দেখাশোনা করার জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন। ফিরে আসবেন কি না জানা নেই। তলবের গুরুত্ব বুঝানোর জন্য আমি কয়েকটি পত্র দিয়েছি এবং তাবাররুক প্রেরণ করেছি। কিন্তু আশ্চর্যের বিষয় তোমার এখানে আসার কোনো ইচ্ছাই দেখছি না। বাহ্যতঃ আমার রোগমুক্তি অসম্ভব। আর পরিতাপের বিষয়, তুমি বিলম্ব করছো। আমার মনে হচ্ছে, এই খান্দানের আলীশান মাকামসমূহের শেষ পদটি তোমার সাথে সম্পৃক্ত। ইতোপূর্বে প্রথম অসুস্থতার কালে আমি দেখেছিলাম, তুমি আমার চৌকির উপর বসে আছো এবং কাইয়্যুমিয়াত তোমাকে দান করা হয়েছে। এই তরিকার বিস্ময়কর ও সূক্ষ্ণ তাওয়াজ্জোহসমূহের জন্য তোমাকে ছাড়া আর কাউকে দেখছি না। সুতরাং পত্র পাওয়া মাত্রই তুমি একা একা আমার এখানে চলে এসো। আহমদ সাঈদকে রেখে এসো তোমার স্থানে। খাতেমা বিল খায়েরের জন্য দোয়া, দরূদ, এস্তেগফার, কলেমা তাইয়্যেবার খতম, কোরআন মজীদ খতম, খতমে খাজেগান এবং হাবীবে মোস্তফা স. এর অনুসরণে সে সাহায্য করতে পারবে। ওয়াস্ সালাম।