মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

তখন রাগান্বিত হয়ে বলেছিলেন, আপনাকে এর সাজা ভোগ করতে হবে। কার্যতঃ তাই হলো। তিনি কোনো এক বিষয়ে অপবাদগ্রস্ত হয়ে গোপনে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। ৫। তাঁর ইনতেকালের পর তাঁর এক পুরানো মুরিদ শেখ আহমদ বখশ তাঁর মাজার জিয়ারতের জন্য দিল্লীতে আসেন। তিনি তাকে স্বপ্নে বললেন, ফিরিঙ্গিরা তোমাকে যে প্রশংসাপত্র দিয়েছিলো, যা তোমার পোটলায় বাঁধা আছে, তা ছিঁড়ে ফেলে দাও। ইসলামের দৃষ্টিতে এটা ভালো নয়। শেখ আহমদ বলেন, আমার স্মরণেই ছিলো না যে, ওই প্রশংসাপত্র আমার সঙ্গে আছে। তিনি যেরকম বলেছিলেন, সেরকমই হলো। প্রশংসাপত্রটি পাওয়া গেলো। সঙ্গে সঙ্গে সেটি ছিঁড়ে ফেলে দিলাম। বুঝতে পালাম যে, ওটা ছিঁড়ে ফেলার সাথে সাথে আমার অন্তর থেকে কাফেরদের প্রতি ভালোবাসা বের হয়ে গেলো। আলহামদু লিল্লাহি আলা যালিক। ৬। মিঞা মোহাম্মদ আসগর বর্ণনা করেছেন, তিনি বলেন, কোনো কোনো সময় আমার তাহাজ্জুদের নামাজ বাদ পড়ে যেতো। একবার আমি তাঁর খেদমতে বিষয়টি সম্পর্কে জানালাম। তিনি বললেন, আমাদের খাদেমকে বলে দিও, সে যেনো তাহাজ্জুদের সময় তোমার বিষয়ে আমাকে স্মরণ করিয়ে দেয়। আমি তোমাকে উঠিয়ে দেবো। আমি তো শুধু এতোটুকু যিম্মাদারী নিতে পারি। বাকী কাজ তোমার এখতিয়ারে। তিনি বলেন, বাস্তবে তাই হলো। মনে হতো কে যেনো আমাকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে। ৭। তিনি হেজায সফরের যাত্রাপথে সুরাটে পেঁৗছেন। সেখানে ইউসুফ বু আলী খান নামক এক আমীর ফকীরদের দলভুক্ত ছিলেন। তিনি সেখানকার মসজিদে লুঙ্গি পরিধান করে বসে থাকতেন। হজরতের আগমনের সংবাদ শোনার পর থেকে তিনি মসজিদে আসা বন্ধ করে দিলেন। কিন্তু পরে তিনি অত্যন্ত বিনয়ের সাথে তাঁর খেদমতে হাজির হন এবং একশ টাকা নজরানা পেশ করেন। আমাকে (লেখক শাহ্‌ আবদুল গনী) এবং হজরতকে দাওয়াত করে তাঁর মহলে নিয়ে গেলেন এবং তাঁর স্ত্রীকে হজরতের নিকট বায়াত করালেন। সেখানকার লোকজন বিস্মিত হলো। ভাবতে লাগলেন এমন কী হলো যে, তিনি নজরানা পেশ করলেন এবং হয়ে গেলেন একজন খাঁটি ভক্ত। ৮। হজ্বের উদ্দেশ্যে জলজাহাজে যাত্রা করে বোম্বাই পেঁৗছলেন। জাহাজের ভাড়া পরিশোধ করলেন। অন্যান্য লোকও তাঁর সোহবতকে গনীমত মনে করে তাঁর সঙ্গে একই জাহাজের যাত্রী হয়েছিলো। বোম্বাই পেঁৗছার পর তিনি বললেন, এই জাহাজে যাত্রা করাটা আমার কাছে মঙ্গলজনক মনে হচ্ছে না। তাই জাহাজের ভাড়া ফেরত নিয়ে নিলেন। যেহেতু মালিকের সঙ্গে এ রকম শর্ত পূর্বেই সাব্যস্ত

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।