মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ 320
📝 Text 📖 PDF

হজরত শাহ্‌ আবু সাঈদের কারামতসমূহ

১। মিঞা আজীমুল্লাহ সাহেব থেকে বর্ণিত― তিনি বলেছেন, আমি নবাব মোহাম্মদ আমীর খানের কর্মচারী ছিলাম। হজরত শাহ্‌ আবু সাঈদ একদিন কোনো এক ব্যক্তিকে পাঠালেন আমাকে ডেকে আনার জন্য। কিন্তু ঘটনাμমে তখন আমি ঘরে ছিলাম না। আর ঘরে আসার পর পরিবারের কেউ আমাকে এ বিষয়ে অবহিতও করেনি। তিনি আর এক লোককে পাঠালেন। আমি তাঁর খেদমতে হাজির হলাম। তিনি রাগান্বিত হয়ে বললেন, আগের ডাকে এলেনা কেনো? তোমার নবাব যদি তলব করতেন, তাহলে তো ঠিকই যেতে। আমি ওজরখাহী করে বললাম, আমি আগে জানতে পারিনি। সে দিন থেকে আমার উপর দৈনিক হাজিরা দেয়ার হুকুম হলো। তারপর থেকে আমার প্রতি তাঁর তাওয়াজ্জোহের বিস্ময়কর পরিবর্তন লক্ষ্য করলাম। দিন শেষে রাতের বেলায় নিম্ন মাকামে পেঁৗছার বিষয়ে যতক্ষণ একীন না হতো, ততক্ষণ উর্ধ্ব মাকামের তাওয়াজ্জোহ দিতেন না। পেঁৗছে গেছি বলে যখন একীন হতো, তখন সকাল বেলা পরবর্তী মাকামের তাওয়াজ্জোহ দিতেন। এভাবেই আমার দায়েমী আমল চলতো। কর্মক্ষেত্রে রওয়ানা দিতে ঘরের মধ্যেই যদি বিলম্ব হয়ে যেতো এবং ঘর থেকে বের হওয়ার সময় যদি মনে মনে ভাবতাম য, আজ কর্মক্ষেত্র থেকে সোজা ঘরে চলে আসবো এবং হজরতের খেদমতে আজ আর হাজির হবো না। কিন্তু যখন ওই স্থানে পেঁৗছতাম, যেখান থেকে খানকার দিকে রাস্তা চলে গিয়েছে, তখন মনে হতো কেউ বুঝি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি তখন বাধ্য হয়ে তাঁর খেদমতে হাজির হয়ে যেতাম। এটি ছিলো তাঁর এক বিরাট তাসাররুফ (হস্তক্ষেপ)। ২। একবার তিনি রামপুর থেকে সম্বল যাচ্ছিলেন। কিছু দূর যাত্রা করার পর সামনে পড়লো নদী। তখন এশার নামাজের সময়। কিন্তু নদী পার হওয়ার জন্য নৌকার মাঝি পাওয়া গেলো না। নৌকার মালিক ছিলো এক মুশরিক ব্যক্তি। তিনি তাকে বললেন, নৌকা নদীতে ভাসিয়ে দাও। তাঁর ভয়ে সে নৌকা নদীতে ভাসিয়ে দিলো। আল্লাহ্‌র অনুগ্রহে নিরাপদে নৌকা চলে গেলো। মুশরিক লোকটি তাঁর কারামত দেখে মুসলমান হয়ে গিয়েছিলেন। ৩। মির্জা তহমাস কিল্লাতে তাঁকে দাওয়াত করেছিলো। সেখানে অনেক শাহ্‌জাদা উপস্থিত হয়েছিলেন। তাঁরা বললেন, আমরা কোনো বুজুর্গের কারামত কখনও দেখিনি। তিনি তখন নারা ধ্বনি করলেন। সঙ্গে সঙ্গে সকলেই মাটিতে লুটিয়ে পড়লো। পরে তারা সকলেই তাঁর ভক্ত হয়ে গিয়েছিলো। ৪। হাকীম ফরখ হুসাইন হজরত শাহ্‌ গোলাম আলীর একজন মোসাহেব ছিলেন। তিনি একদিন শাহ্‌ আবু সাঈদের শানের খেলাফ কিছু বলেছিলেন। তিনি

— Page 277 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.