শাহ্ গোলাম আলী রামপুর থেকে দিল্লী ফিরে আসেন। তখন দিল্লী আলেম ও সালেহ লোকদের দ্বারা ভরপুর ছিলো। হজরত শাহ্ ওলিউল্লাহর ফরজন্দ শাহ্ আবদুল আজীজ, শাহ্ রফিউদ্দীন এবং শাহ্ আবদুল কাদের প্রমুখ ওলামায়ে কেরাম তখন জীবিত ছিলেন। জীবিত ছিলেন হজরত কাযী সানাউল্লাহ পানিপথীও । শাহ্ আবু সাঈদ র. আল্লাহপ্রাপ্তি প্রসঙ্গে কাযী সাহেবের নিকট একটি পত্র প্রেরণ করেছিলেন। তিনি অত্যন্ত তাজীমের সাথে তাঁর জবাব দিয়েছিলেন এবং তাঁকে বলেছিলেন হজরত শাহ্ গোলাম আলীর চেয়ে অধিক যোগ্য কেউ নেই। শাহ্ আবু সাঈদ তাঁর খেদমতে হাজির হন। তখন হজরত শাহ্ দরগাহীও জীবিত ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, হজরত শাহ্ গোলাম আলীর মতো মোর্শেদ না পেলে আমার প্রথম মোর্শেদের বিষয়ে যথেষ্ট আশংকা ছিলো। কিন্তু আমি হজরতের খেদমতে আসায় তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, যাতে আমার কোনো ক্ষতি না হয়। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. তাঁর মকতুবে বলেছেন, কোনো তালেব যদি অন্য কারও নিকট অধিক হেদায়েত অনুভব করে, তবে প্রথম মোর্শেদকে এনকার না করে তাঁর খেদমতে হাজির হতে পারবে। শাহ্ আবু সাঈদের মধ্যে তাঁর প্রথম পীর শাহ্ দরগাহীর প্রতি ভালোবাসা সুদৃঢ় ছিলো। একদিন হজরত শাহ্ গোলাম আলীর মজলিশে শাহ্ আবু সাঈদের উপস্থিতিতে এক ব্যক্তি শাহ্ দরগাহীর সমালোচনা করেছিলো। তিনি তখন রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে চপেটাঘাত করেছিলেন। শাহ্ গোলাম আলীও এতে অসন্তুষ্ট হয়েছিলেন এ জন্য যে, আমাদের তরিকার কোনো একজন বুজুর্গের নামে গীবত করা অভিপ্রেত নয়। শাহ্ আবু সাঈদ বলেছেন, আমি শাহ্ গোলাম আলীর খেদমতে আসার কারণে আমার প্রতি শাহ্ দরগাহীর অসন্তুষ্টি ছিলো। কিন্তু শেষ বার তাঁর ওফাতের কাছাকাছি সময় আমি যখন তাঁর কাছে দেখা করতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম তাঁর সেই অসন্তুষ্টি দূর হয়ে গিয়েছে। আলহামদু লিল্লাহি আলা যালিক। শাহ্ আবু সাঈদ বলেছেন, বন্ধুবর্গের দাবীর পরিপ্রেক্ষিতে সুলুক সম্পর্কিত একটি পুস্তিকা রচনা করে ২৪ তা হজরত শাহ্ গোলাম আলীর খেদমতে পেশ করেছিলাম। পুস্তিকাটি দেখে তিনি খুব প্রীত হন এবং ওই পুস্তিকার শেষে তাঁর প্রশংসাবাণী লিখে দেন ২৫। পুস্তিকাটি তখনকার জন্য মোজাদ্দেদিয়া তরিকার কর্মপ্রণালী তুল্য ছিলো। প্রত্যেক দেশেই যার মধ্যে এ তরিকার ফয়েজ ছিলো, তার কাছেই পুস্তিকাটি পাওয়া যতো। কোনো কোনো বুজুর্গ মক্কা মোয়াজ্জমায় পুস্তিকাটির আরবী অনুবাদ করেছিলেন। সে কালে আরব দেশে সুলুক সংμান্ত ওই পুস্তিকাটিই প্রচলিত ছিলো। প্রবল ধারণা করা হয় যে, পারস্য দেশেও পুস্তকটির অনুবাদ করা হয়েছিলো।
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।