পর্যন্ত পেঁৗছেন ২০। কাদেরিয়া তরিকার হাফেজ জামালউল্লাহ ২০ এর নিকট বায়াত গ্রহণ করেন। আমীর ওমরাগণের সঙ্গে তিনি দেখা করতেন না। ঘুমন্ত অবস্থায় কেউ তাঁর চাদরের মধ্যে টাকা বেঁধে দিলে তিনি নাজাসাতের (অপবিত্রতার) গন্ধ পেতেন। তারপর নদীতে নিয়ে সে টাকা এমন ভাবে ফেলে দিতেন যেনো তার মধ্যে হাতের স্পর্শ না লাগে।
হজরত শাহ্ দরগাহীর কতিপয় কারামত ১। তাঁর কোনো এক ভক্ত এক সময় বাঘের সামনে পড়েছিলো। সে তখন তাঁকে স্মরণ করে বাঘকে এক চপেটাঘাত করে। অমনি বাঘ সেখান থেকে পালিয়ে যায়। ২। নবাব আহমদ ইয়ার খানের স্ত্রী ছিলো বন্ধ্যা। তিনি তাঁর সন্তান লাভের জন্য দোয়া করেন। আর তার গর্ভ থেকে বিশটি ছেলে জন্মগ্রহণ করে। ৩। একবার এক বণিক এসে তাঁর পায়ে লুটিয়ে পড়লো। বললো, আমি স্বয়ং দেখেছি, ঘরের দরজা ভেঙে আমার উপর পড়ছিলো, তখন আপনি (শাহ্ দরগাহী) দরজাটি উঠিয়ে নিয়ে অন্য দিকে ফেলে দিলেন। আর আমি প্রাণে বেঁচে গেলাম। ৪। তিনি এক লোককে বলেছিলেন, 'তোমার বাড়ি পুড়ে যাবে।' তার বাড়ি পুড়ে গিয়েছিলো। হজরত শাহ্ দরগাহী র. এর মৃত্যু হয়েছিলো ১২২৬ হিজরীতে রামপুরে। মোটকথা হজরত শাহ্ আবু সাঈদ হজরত শাহ্ দরগাহীর খেদমতে পেঁৗছার পর তিনি তাঁর হালের প্রতি যথেষ্ট গুরুত্ব দিলেন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি তাঁকে উপযুক্ত করে গড়ে তোলেন এবং এজাযত ও খেলাফত প্রদান করেন। খেলাফতপ্রাপ্তির পর চারিদিকে সাড়া পড়ে গেলো। অনেক মুরিদান এসে ভিড় করতে লাগলো। তার হালকায় বেহুঁশি এবং ওজদ খুব বেশী হতো। আহাজারী এবং নারা ধ্বনি উচ্চারিত হতো। যেহেতু মোজাদ্দেদিয়া তরিকায় এ সব বিষয় নিষিদ্ধ এবং এই তরিকার সাথে নাচানাচির কোনো সম্পর্ক নেই, এই তরিকার মূল বৈশিষ্ট্য হচ্ছে, সাহাবা কেরামের মতো সুন্নত প্রতিপালন, কোরআন মজীদ পাঠ ও শ্রবণ, নামাজের মধ্যে হুজুরী এবং সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ। হজরত মির্জা মাযহার শহীদের পদ্ধতিও ছিলো এরকম। তাছাড়া তিনি (শাহ্ আবু সাঈদ) শাহ্ গোলাম আলীকে রামপুরে দেখেছিলেন। যখন দিল্লীতে শাহ্ নিজামউদ্দীনের সুবেদারী ছিলো ২২, তিনি শাহ্ নিজামউদ্দীনের উপর অতুষ্ট হয়ে রামপুর চলে গিয়েছিলেন 23|