মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

হজরত শাহ্‌ গোলাম আলী র. এর আপন মামা হজরত সিরাজ আহমদ এবং হজরত শাহ্‌ আবদুল আজীজ থেকেও হাদিস শিক্ষা করেন। এলেম শিক্ষা কালেই তাঁর মধ্যে তলবে মাওলার প্রেরণা সৃষ্টি হয়েছিলো। প্রথমে তিনি তাঁর সম্মানিত পিতা হজরত শাহ্‌ শফিউল কদরের হালকায় দাখেল হন। তিনি তাঁর পিতা-পিতামহগণের তরিকার উপর আমলকারী ছিলেন। তাঁর উপর তরকে দুনিয়ার হাল গালেব ছিলো। নবাব নসরুল্লাহ খান তাঁকে বখশীগিরি (বেতন বণ্টন করার পদ) দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি। জিকির ও শোগলের মধ্যেই সব সময় নিয়োজিত থাকতেন তিনি। এলমে হাদিসের প্রতিও ছিলো তাঁর অত্যধিক আগ্রহ। ফাসেক ফাজের লোক থেকে সব সময় তিনি বিমুখ থাকতেন। ১২৩৬ হিজরীর শাবান মাসের ২৯ তারিখ সোমবার দিন লখনৌতে তাঁর (হজরত শাহ্‌ শফিউল কদরের) ইনতেকাল হয়। সৈয়দ আহমদ সাহেব ও মৌলভী ইসমাঈল শহীদের অন্যান্য বন্ধুগণ তাঁর কাফন দাফন কার্য সম্পন্ন করেছিলেন। মোট কথা শাহ্‌ আবু সাঈদ মোজাদ্দেদীর মধ্যে প্রেমাসক্তির অনল প্রজ্জ্বলিত ছিলো। যতদিন বুজুর্গ পিতা জীবিত ছিলেন, তাঁর সোহবত গ্রহণ করেছিলেন তিনি। পিতার ইনতেকালের পর হজরত শাহ্‌ দরগাহীর খেদমতে চলে যান 19| তিনি দু'ওয়াসেতায় হজরত খাজা মোহ্‌াম্মদ যোবারের র. থেকে বায়াত গ্রহণ করেছিলেন। তিনি চূড়ান্ত এস্তেগরাক (নিমজ্জন) এর মধ্যে থাকতেন। নামাজের সময় হলে লোকেরা তাঁকে জাগ্রত করতো। তাঁর মধ্যে জালালিয়াত এতো বেশী ছিলো যে, একই সময়ে যদি তিনি একশ' লোককে তাওয়াজ্জোহ দিতেন, তবে সবাই বেহুঁশ হয়ে যেতো। একবার নামাজ আদায় কালে শওকে এলাহীর কারণে শরীরে কম্পন এসে গেলো। দেখা গেলো প্রথমে ইমাম পরে মুক্তাদীগণ এবং তারপর সমস্ত মহল্লাবাসীর মধ্যে ওজদ উপস্থিত হয়েছে এবং সকলেই নাচতে শুরু করেছে। হজরত শাহ্‌ দরগাহী একজন মাদারজাদ ওলী ছিলেন। পাঞ্জাব জেলায় তখতে হাজার নামক স্থানে ১১৬২ হিজরীতে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই তাঁর মধ্যে জযবা ছিলো। তাই তিনি জন্মভূমি থেকে বেরিয়ে মরুভূমিতে ঘোরাফেরা করতেন। ভালোমন্দ বিচার করার মতো বয়স যখন হলো, তখন তাঁর মধ্যে কিছুটা স্বাভাবিকতা ফিরে এলো। তখন তিনি কোরআন মজীদের এক পারার চতুর্থাংশ কারও কাছে পড়েন এবং নামাজ সহী করেন। তারপর আবার তিনি মাগলুবুল হাল হয়ে যান এবং গাছের পাতা আহার করতে থাকেন। কিন্তু নামাজের সময় হলে স্বাভাবিক হয়ে যেতেন। নামাজ আদায় করার পর আবার বেহুঁশ হয়ে যেতেন। শেষে বদায়ুন অঞ্চলের মরুভূমিতে অবস্থিত সুলতানুত্তারেকানের মাজার

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।