শাহ্ গোলাম আলীর খলীফাবৃন্দ ১। হজরত শাহ্ আবু সাঈদ মোজাদ্দেদী প্রশংসিত প্রভুপালকের পক্ষ থেকে কামালত অর্জনকারী, শরীয়তের সংরক্ষণকারী এবং হাফেজে কোরআন আমাদের পীর ও মোর্শেদ হজরত শাহ্ আবু সাঈদ, পুত্র হজরত শফিউল কদর পুত্র হজরত আজীজুল কদর, পুত্র মোহাম্মদ ঈসা, পুত্র হজরত সাইফুদ্দীন, পুত্র হজরত খাজা মোহাম্মদ মাসুম, পুত্র হজরত মোজাদ্দেদে আলফেসানি রহমাতুল্লাহি আলাইহিম আজমাঈন। তাঁর জন্ম হয়েছিলো যিলকদ মাসের ২ তারিখ ১১৯৬ হিজরীতে রামপুরের মোস্তফাবাদে। প্রাথমিক জীবন থেকেই তাঁর জীবনাবস্থ্া ছিলো মঙ্গলময়। তিনি নিজে বর্ণনা করেছেন― আমার জীবনের প্রথম দিকে আমার এক নিকটাত্মীয় মিঞা যিয়াউন্নবী ১৭ সাহেবের সঙ্গে লখনৌতে গিয়েছিলাম। সেখানে এক বাড়িতে বসবাস করতাম আমি। নামাজের জন্য মসজিদে আসা যাওয়ার কালে পথিমধ্যে এক ফকীরের সঙ্গে দেখা হতো। সে অধিকাংশ সময় উলঙ্গ থাকতো। কিন্তু আমার আসা যাওয়ার সময় সে তার ছতর ঢেকে নিতো। কেউ তাকে জিজ্ঞেস করলো, তোমার কী হয়েছে! যখনই তুমি তাকে (শাহ্ আবু সাঈদকে) দেখছো, তখনই ছতর আচ্ছাদিত করছো। কারণ কী? সে বললো, এমন এক দিন আসবে যখন এই ছেলেটি এক মহান পদ লাভ করবে। সে তখন তার নিকটজনদের প্রত্যাবর্তনস্থল হবে। ওই ফকীর যা বলেছিলো পরবর্তী জামানায় তাই বাস্তবায়িত হয়েছিলো। তিনি প্রায় দশ বছর বয়সে কোরআন মজীদ হেফজ করেন। ক্বারী নসীম র. এর কাছে এলমে তাজভীদ শিখেন এবং সুন্দর ও তারতীলের সঙ্গে কোরআন পাঠ করার ক্ষেত্রে ক্বারীগণের রওনক বৃদ্ধি করেন। কেউ তাঁর তেলাওয়াত শুনলে তার মধ্যে নিমজ্জিত হয়ে যেতো। তিনি বলতেন, ভালোভাবে কোরআন পাঠ করার ব্যাপারে আমার নিজের উপর আমার তেমন আস্থা ছিলোনা। সে কারণে আমি হেরেম শরীফে গিয়ে আরবের সম্মানিত ক্বারী সাহেবগণের কাছে কোরআন তেলাওয়াত শুনিয়েছি। তাঁরা আমার তেলাওয়াত শুনে সন্তোষ প্রকাশ করেছেন। মোট কথা, তিনি কোরআন মজীদ হেফজ করার পর অন্যান্য ধর্মীয় বিদ্যায় বুৎপত্তি অর্জন করেন। অধিকাংশ পাঠ্য কিতাবের শিক্ষা গ্রহণ করেন মুফতী শরফুদ্দীন ১৮ এবং কতিপয় কিতাবের শিক্ষা গ্রহণ করেন শাহ্ ওলি উল্লাহ মোহাদ্দেছে দেহলভীর ফরজন্দ হজরত মাওলানা শাহ্ রফীউদ্দীন মোহাদ্দেছে দেহলভীর নিকটে। তিনি তাঁর কাছ থেকে শরহে মুসলিম অধ্যয়ন করেন এবং তাঁর কাছ থেকেই সহী মুসলিমের সনদ গ্রহণ করেন। তাছাড়া তিনি তাঁর পীর মোর্শেদ
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।