অর্থঃ আমি দরিদ্র। তোমার গলিতে এসেছি। আল্লাহ্র ওয়াস্তে তোমার চেহারার নূর থেকে কিছু খয়রাত করো। আমার ভিক্ষাপাত্রের দিকে তোমার অনুগ্রহের হাত বাড়াও। তোমার দান ও দানশীলতার হাতের উপর সমস্ত প্রশংসা। তিনি বলেছিলেন, আমার জানাযার সামনেও যেনো এই কবিতা পাঠ করা হয়। তাছাড়া সুন্দর সুরে যেনো পাঠ করা হয় এই আরবী কবিতাটিও― 'ওয়াফাতু আ'লাল কারীমি বিগইরি যাদিম মিনাল হাসানাতি ওয়াল ক্বাল্বিস্ সালীমি ফাহামলুজ যাদি আফ্বাহু কুলা শাইয়িন ইযা কানান ওয়াফ্দু আ'লাল কারীমি' (আমি মহানুভব সত্তার অভিমুখে যাত্রা করেছি নেকী এবং কলবে সলীমের পণ্য ছাড়াই। কেনোনা মহানুভবের দরবারে পণ্যসামগ্রী নিয়ে যাওয়া নেহায়েতই মন্দ কাজ)। শনিবারে মৌলভী কারামত উল্লাহ সাহেবকে বললেন, মিঞা সাহেবকে (শাহ্ আবু সাঈদকে) তাড়াতাড়ি ডেকে আনো। মৌলভী সাহেব গেলেন এবং আমার পিতা শাহ্ আবু সাঈদকে ডেকে আনলেন। আমার পিতা ঘরে প্রবেশ করলেন। তিনি আমার পিতার দিকে তাওয়াজ্জোহ করলেন। আর এমনি অবস্থায় হক তায়ালার মোশাহ্াদার মধ্যে নিমজ্জিত থেকে এই চিন্তাপূর্ণ দুঃখভারাμান্ত জগত থেকে চিরবিদায় গ্রহণ করলেন। সেদিন ছিলো ২২শে সফর ১২৪০ হিজরী এশরাকের সময়। শোক সংবাদ ছড়িয়ে পড়লো। হাজার হাজার লোক একত্রিত হলো। জামে মসজিদে সম্পাদিত হলো জানাযার নামাজ। নামাজের ইমামতী করলেন আমার পিতা হজরত শাহ্ আবু সাঈদ দেহলভী র.। খানকা শরীফে হজরত মির্জা মাযহার জানে জানাঁ শহীদ র. এর ডান দিকে তাঁকে দাফন করা হলো। এখন ওই সীমানার ভিতরে ১৬ তিনটি মাযার শরীফ আছে। পরে শাহ্ আবু সাঈদ দেহলভী মোজাদ্দেদী র. কেও সেখানেই দাফন করা হয়। তিনি যখন বায়তুল্লাহ শরীফে হজ সম্পাদন করে প্রত্যাবর্তন করেন, তখন পথিমধ্যে টুঁক নামক স্থানে ইনতেকাল করেন। তাঁকেও সেখান থেকে এনে শাহ্ গোলাম আলী র. এর পাশে সমাহিত করা হয়। ফলে শাহ্ গোলাম আলী র. এর মাজার শরীফ থাকে মাঝখানে। হজরত শাহ্ গোলাম আলীর ওফাতের সনটি পাওয়া যায় আবজাদী হিসাব অনুসারে এ বাক্যের মধ্যে 'জাঁ বহক নকশ্বন্দ ছানী দাদ'। উক্ত হরফগুলোর মান 1240|
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।