মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

রচয়িতা শাহ্‌ আবদুল গনী বলেন, হাদিস শরীফে এসেছে 'লাযাওয়ালুদ্দুনইয়া আহওয়ানু ইন্দালহি মিন কাতলি নাফ্‌সিম মু'মিন' ১৪। (আল্লাহ্‌তায়ালার নিকট এক মুমিনকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ)। জামাল, সিফফীন, হাররা এবং কারবালায় যে যুদ্ধ হয়েছিলো এবং পরে বনু উমাইয়া এবং বনু হাশেমের মধ্যে সংঘটিত যুদ্ধসমূহের কারণ ছিলো আমীরুল মুমিনীন হজরত ওছমান রা. এর শাহ্‌াদত। হজরত শাহ্‌ গোলাম আলী জীবনের শেষ প্রান্তে এসে শ্বাসকষ্ট ও খোস পাচড়া রোগে আμান্ত হয়েছিলেন। তখন আমার পিতা শাহ্‌ আবু সাঈদ লখনৌ শহরে ছিলেন। অল্প সময়ের মধ্যে তিনি আমার পিতার নিকটে অনেক পত্র লিখেন। আমার পিতার নিকট লিখিত তাঁর দু'একটি পত্র যথাস্থানে উলেস্নখ করবো ইনশাআল্লাহ্‌। মোট কথা শাহ্‌ গোলাম আলী যখন এমতো দুরাবস্থায় ছিলেন, তখন আমার পিতা তাঁর পরিবার-পরিজন লখনৌতে রেখে তাঁর মোর্শেদের খেদমতে চলে আসেন। তিনি তাঁকে উদ্দেশ্য করে বলেন, আমার খুব ইচ্ছা ছিলো তোমাকে জড়িয়ে ধরে অনেক্ষণ কাঁদবো। কিন্তু এখন আমার μন্দন করার শক্তি নেই। তাঁর সব সময়কার অভ্যাস ছিলো এরকম― যখন কোনো সন্দেহজনক অসুখ হতো, তখনই তিনি ওসিয়তনামা লেখাতেন। মৌখিকভাবেও বলতেন সবসময় জিকির শোগলের নেসবতে থাকতে, সদাচরণ করতে এবং মিলে মিশে বসবাস করতে। বিনা বাক্যে আল্লাহ্‌তায়ালার ইচ্ছাকে মেনে নিতে। ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে দারিদ্র, অল্পেতুষ্টি, তাসলিম, রেজা ও তাওয়াক্কুলের উপর জীবনযাপন করতে তাগিদ প্রদান করতেন তিনি। আলাহ্‌তায়ালার বাণী পাঠ করতেন এভাবে― 'ওয়া মান আসদাকু মিনালাহি হাদীসা' (কে আলাহ্‌ অপেক্ষা অধিক সত্যবাদী) 15| তখন তিনি বলেছিলেন, আমার জানাযাকে তোমরা দিল্লীর জামে মসজিদে রক্ষিত আছারে নববীর কাছে নিয়ে যেয়ো এবং হজরত রসুলেপাক স. সকাশে শাফাআতের নিবেদন জানিও। তাঁর ওসিয়ত পালিত হলো। জামে মসজিদে জানাযার নামাজ পড়া হলো। তারপর নিয়ে যাওয়া হলো আছার শরীফের নিকটে। তিনি আরও ওসিয়ত করে গিয়েছিলেন, খাজা বাহাউদ্দীন নকশবন্দ র. বলেছেন, আমার জানাজার সামনে ফাতেহা, কলেমা তাইয়্যেবা এবং আয়াত শরীফ পাঠ করা আদবের পরিপন্থী। তখন এই শেরটি যেনো পাঠ করা হয়― মুফলিসা নীম আমুদা দর কুয়েতু শাইলিল্লাহ আয জামালে রুয়েতু দস্তে বকশা জানেব যাম্বীবীলে মা আফরঁঁী বর দস্তও বর পহলুয়েতু

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।