মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

১৮. এক মেয়ে লোক তাঁর কাছে এসে বললো, আমার ছেলে সৈন্যবাহিনীতে চাকুরী করতো। চাকরী চলে যাওয়াতে সে শরীরের সমস্ত পোশাক খুলে ফেলে দিয়ে লেংটি পরিধান করেছে। দীন শরীয়ত সব কিছু ছেড়ে দিয়ে মালঙ্গ (ধ্বজাধারী) সেজে ভাং সেবন করছে। তিনি মহিলাকে বললেন, বসো। সে বসে গেলো। তাতে তার সমস্ত লতিফায় জিকির জারী হয়ে গেলো। তিনি তার পুত্রের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলেন। ফলে সে মালামতিয়া মতবাদ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে এলো। ১৯. গরীবউল্লাহ ছিলো তাঁর প্রতিবেশী। এক রাতে কঠিন রোগযন্ত্রণায় সে জাঁকান্দানী অবস্থায় চলে গেলো। শেষ রাতের দিকে তার এক আত্মীয় তাকে হজরতের কাছে নিয়ে এলো। তিনি তার প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলেন। আল্লাহ্‌র অনুগ্রহে সে পূর্ণ সুস্থ হয়ে গেলো। ২০. মৌলভী কারামতউল্লাহ সাহেব বলেছেন, আমি যখন হজরতের কাছে ছিলাম, তখন আমি অনেক বিস্ময়কর ঘটনা ঘটতে দেখেছি। একদিন ফজরের নামাজের পর যখন মোরাকাবা ও জিকিরের সময়, তখন আমি বগলে কিতাব নিয়ে পড়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমার উপর হজরতের দৃষ্টি পতিত হলো। তিনি অসন্তুষ্ট হয়ে আমাকে বললেন, এসো। জিকিরে মশগুল হয়ে যাও। আমি যেহেতু বেআদব ছিলাম। বললাম, আমি তো এসেছিলাম মেহনত ছাড়া যেনো কিছু মিলে যায়, সেই আশায়। মেহনত করলে তো সব জায়গায়ই পাওয়া যায়। তিনি বললেন, আমি তোমাকে বাহাউদ্দীনের ওসিলায় মেহনত ছাড়াই দান করবো। তুমি বসে যাও। তিনি আমার প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলেন। আমি বেহুঁশ হয়ে গেলাম। মনে হচ্ছিলো, আমার দীল বুঝি বুক থেকে বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে এলো। হজরত তখন হালকা থেকে পৃথক হয়েছেন। আমার শরীরের উপর রৌদ্র পতিত হয়েছে। সেখানে ছিলেন কেবল হজরতের খাস সাথী শাহ্‌ আবু সাঈদ। তিনি আমাকে বললেন, কী হয়েছিলো? আমি লজ্জিত হয়ে বললাম, নিদ্রা প্রবল হয়ে গিয়েছিলো। তিনি একথা শুনে মৃদু হাসলেন।

শাহ্‌ গোলাম আলী দেহলভীর ইনতেকাল শাহ্‌ গোলাম আলী সব সময় শাহাদতের মৃত্যু কামনা করতেন। কিন্তু তিনি একথাও বলতেন যে, আমার পীর ও মোর্শেদের শাহাদতের কারণে মানুষের উপর কী পরিমাণ বালা মসিবত নাযিল হয়েছিলো, তা অবিদিত নয়। তিন বছর পর্যন্ত ভারতে দুর্ভিক্ষ বিরাজ করেছিলো। হাজার হাজার লোকের জীবনপাত হয়েছিলো। মানুষেরা একে অপরকে হত্যা করেছিলো। এ সকল কথা লেখনীতে প্রকাশ করা সম্ভব নয়। তাই আমি আমার নিজের শাহাদতের ব্যাপারে শংকিত। এ পরিশিষ্টের

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।