সুফীগণের বৈশিষ্ট্য। মাশায়েখগণের মতে কলবের ফানা, বেলায়েত লাভ এবং চরিত্র সংশোধন ব্যতীত মুরিদ করা (পীরালির গদী বসানো) হারাম। তিনি তখন ওই ব্যক্তির বাতেনী হালের প্রতি দৃষ্টিপাত করে তার প্রতি দয়ার্দ্র হলেন। দীর্ঘ সময় ধরে তার হালের প্রতি তাওয়াজ্জোহ দিলেন এবং তাকে কলবী বেলায়েতের স্তর পর্যন্ত পেঁৗছে দিলেন। আমাদের হজরত মির্জা মাযহার তখন সেখানে উপস্থিত ছিলেন। শায়েখ মোহাম্মদ আবেদ সুনামী তাঁর কাছে এর সত্যতা সম্পর্কে জানতে চাইলেন। হজরত মির্জা মাযহার বললেন, আপনার তাওয়াজ্জোহে তার দিল জিকির কারী হয়ে গিয়েছে। তার লতীফাসমূহে নূরানিয়াত হাসিল হয়েছে। যার ফলে তার লতীফাসমূহ এখন উত্তপ্ত হয়ে হকের অন্বেষণে উড্ডয়মান। সে কলবের মধ্যে অবসন্নতা অনুভব করছে এবং আলমে আমরের পরিভ্রমণের দিকে ধাবিত হয়েছে। তাজালিয়ে আফয়াল পর্যন্ত পেঁৗছে ফানা হাসিল করেছে এবং তরিকার ফয়েজপ্রাপ্তির যোগ্যতা অর্জন করেছে। শায়েখ মোহাম্মদ আবেদ সুনামী বললেন, তোমার মোশাহাদা (আত্মিক দর্শন) বিশুদ্ধ। আমার নিকটেও তার এমন হালই প্রতীয়মান হয়েছে। একদিন তিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। একস্থানে দাঁড়ালেন। মোরাকাবা করে মৃতদের হালের প্রতি মনোযোগ দিলেন। তারপর বললেন, কবরবাসীরা ফয়েজের জন্য আবেদন জানাচ্ছে। তিনি আবার তাদের প্রতি তাওয়াজ্জোহ প্রদান করলেন। এই ফকীর অর্থাৎ এই কিতাবের লেখক তাঁর মোর্শেদের কাছে শুনেছেন, তিনি বলেছেন, ওই সময় আমি হজরতের সঙ্গে উপস্থিত ছিলাম। মুহূর্তটি ছিলো হাকীকতে মোহাম্মদীর। তখন পুরো কবরস্থান তাঁর তাওয়াজ্জোহের নূর ও বরকতে পরিপূর্ণ হয়ে গিয়েছিলো। তিনি পদব্রজে হারামাইন শরীফাইন জিয়ারতে গিয়েছিলেন এবং সরওয়ারে কায়েনাত স. এর অনুগ্রহে ধন্য হয়েছিলেন। তিনি বলেছেন, আমার বুকের জ্বালা, উত্তাপ ও বেদনা রোজে আজল থেকে শুরু হয়েছিলো। অবশেষে নবী করীম স. এর অনুগ্রহের মাধ্যমে তা প্রশান্তি লাভ করেছে। যা মকসুদ ছিলো, তা হাসিল হয়েছে। তিনি সেখানে অবস্থানকালে অনেক তালেবে মাওলা তাঁর সোহবতের ফয়েজ লাভ করেছিলেন। এক লোক মদীনা তাইয়্যেবায় কঠোর রেয়াজত, মোজাহাদা ও নফল ইবাদতের মাধ্যমে সাধনা করছিলো। জনাব সরওয়ারে আলম স. তাকে নির্দেশ দিলেন, মোহাম্মদ আবেদ সুনামীর সান্নিধ্যে উপস্থিত হয়ে ফয়েজ হাসিল করো। লোকটি তাঁর নিকট হাজির হলে তিনি তাকে কঠোর মোজাহাদা করা থেকে বারণ করে দিয়ে ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করতে বললেন। লোকটি কঠোর সাধনা করতে অভ্যস্ত ছিলো। তাই সে তাঁর কথা মতো আমল করলো না। তখন স্বয়ং রসুলে করীম স. তাকে হুকুম দিলেন, তাঁর অনুসরণ করো এবং তাঁর সোহবত গ্রহণকে নিজের জন্য অপরিহার্য করে নাও। লোকটি তাঁর
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।