মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ধরনের ঘটনা বহুবার সংঘটিত হয়েছিলো। মানুষের মনের আকাংক্ষা অনুসারে তাঁর মুখ থেকে বাণী বের হয়ে আসতো। ১৩. একদিন তিনি হাকীম নামদার খানকে দেখতে গেলেন। তিনি তখন মৃত্যুপথযাত্রী। চক্ষুদ্বয় বন্ধ। বেহুঁশ অবস্থায় ছিলেন তিনি। তাঁর নিকটাত্মীয়গণ তাঁর নিকটে রোগমুক্তির দোয়ার জন্য দরখাস্ত করলেন। তিনি এক মুহূর্ত তাঁর দিকে তাওয়াজ্জোহ দিলেন। সাথে সাথে তিনি হুঁশ ফিরে পেলেন। চোখ মেলে তাকালেন এবং অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। তারপর যখনই তিনি ঘর থেকে বের হলেন, অমনি তাঁর ইনতেকাল হয়ে গেলো। ১৪. এক ব্যক্তি বোখারা থেকে কাবুল হয়ে ভারতে আসছিলো। আটক নদী পার হওয়ার সময় ব্যবসায়ের পণ্য সামগ্রী সহকারে তার উটটি নদীতে ডুবে গেলো। সে বললো, আমার পণ্যসহ উটটি যদি জীবিত বেরিয়ে আসে, তাহলে আমি শাহ্‌ গোলাম আলীকে নিয়াজ দান করবো। তখন আল্লাহ্‌তায়ালার হুকুমে তার উট নদী থেকে বেরিয়ে এলো। লোকটি যখন তাঁর খেদমতে হাজির হলো, তিনি তাঁর নিকটে পুরো ঘটনার বিবরণ দিলেন। বললেন, তুমি কি নিয়াজ আদায় করেছো? সে বললো, হাঁ আদায় করেছি। ১৫. মিঞা আহমদ ইয়ার সাহেবের চাচাকে বাদশাহ্‌ গ্রেফতার করেছিলো অর্থ গ্রহণ করার অপরাধে। মিঞা আহমদ ইয়ার কাঁদতে কাঁদতে হজরতের খেদমতে হাজির হলেন। তিনি তাঁকে বললেন, কিছু লোক নিয়ে কেল্লায় যাও এবং তাকে মুক্ত করে আনো। মিঞা সাহেব বললেন, কেল্লার ফটকে তো রয়েছে সেনাপ্রহরীরা। আমরা তাকে কেমন করে আনবো? তিনি বললেন, তোমার একথার অর্থ কী? আমার কথা শোনো। যাও। তিনি তখন কেল্লার অভ্যন্তরে চলে গেলেন। ফটকের সেনাপ্রহরীর দল তাঁকে দেখতে পেলো না। তিনি তাঁর চাচাকে কয়েদখানা থেকে মুক্ত করে আনলেন। কেউ কোনো কথা বললো না। ১৬. মৌলভী ফজল ইমাম সাহেবের পুত্র খুব অসুস্থ ছিলো। সে স্বপ্নে দেখলো, হজরত শাহ্‌ গোলাম আলী তশরীফ এনেছেন। তিনি তাঁকে কিছু পান করালেন। সকালে দেখা গেলো, সে ভালো হয়ে গিয়েছে। সে তখন তাঁর খেদমতে নিয়াজস্বরূপ কিছু মুদ্রা পেশ করলো। তিনি বললেন, এ সব কি রাতের অনুগ্রহের শুকরানা? ১৭. এক ব্যক্তি তাঁর খেদমতে এসে আরয করলো, দু'মাস যাবত আমার ছেলে নিখোঁজ। আপনি তাওয়াজ্জোহ দিন, যাতে ছেলেটি ফিরে আসে। তিনি বললেন, তোমার ছেলে তো তোমার ঘরেই আছে। লোকটি একথা শুনে মনে মনে বিস্মিত হলো। ভাবলো, আমি তো এই মাত্র বাড়ি থেকে এলাম। আর হজরত বলছেন, ছেলে আমার ঘরেই আছে। তাঁর কথা মতো লোকটি বাড়িতে চলে গেলো এবং দেখতে পেলো, সত্যিই ছেলে ঘরের ভিতরে বসে আছে।

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।