মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

আকবর! সম্ভবতঃ তুমি তাকে তাওয়াজ্জোহ দিয়েছিলে। তাই তার মধ্যে বরকত অনুমিত হচ্ছে। ৯. তাঁর খানকার নিকটে এক রাফেজীর বাড়ি ছিলো। তাঁর খানকা সংকীর্ণ ছিলো বিধায় ওই বাড়িটি খানকার জন্য প্রয়োজন ছিলো। বাড়িটির মালিক ছিলো এক মহিলা। তিনি তাঁর কাছে বাড়িটি μয় করার ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু মহিলা তা প্রত্যাখ্যান করলো। তিনি তখন দিল্লীর এক সম্মানিত ব্যক্তিত্ব হাকীম শরীফ খানকে সুপারিশের জন্য মহিলার নিকটে পাঠালেন। তিনি গিয়ে বললেন, বিিμ করে টাকা নিতে যদি তোমার লজ্জা হয়, তাহলে বাড়িটি দান হিসেবে দিয়ে দিতে পারো। আমরা গোপনে তার মূল্য পরিশোধ করে দিবো। কিন্তু উক্ত বদবখত রাফেজী মহিলা, যার স্বভাব ছিলো ওলি আল্লাহ্‌দের সঙ্গে শত্রুতা করা― সে এ প্রস্তাবও কবুল করলো না। বরং সে তাঁর সম্পর্কে অনেক অনর্থক কথা বললো, রাফেজীদের স্বভাবই এরকম― তারা ওলি আল্লাহদেরকে গালি গালাজ করে। হাকীম সাহেব সেখান থেকে ফিরে এসে তাঁর কাছে সবকিছু বললেন। তিনি তাঁর পবিত্র মুখমণ্ডল আকাশের দিকে উঠিয়ে নিবেদন করলেন, হে মাওলা! আপনি তার কালাম শুনেছেন। আমি তার বাড়িটি গ্রহণ করবো না, যতক্ষণ না সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে। এরপরই দেখা গেলো, তকদীরে এলাহী অনুসারে সে বাড়ির লোকজন μমান্বয়ে একজন একজন করে মরতে শুরু করলো। একটি শিশু তখনও জীবিত ছিলো, সেও যখন অসুস্থ হয়ে পড়লো, তখন মহিলাটি বুঝতে পারলো, এ আমার অসদাচরণেরই ফল। মহিলা শিশুটিকে নিয়ে এলো এবং বাড়ি অর্পণ করার প্রস্তাবও দিলো ১০. হাকীম রুকনুদ্দীন বাদশাহ্‌র দরবারের মন্ত্রীত্বের পদ লাভ করেছিলেন। শাহ গোলাম আলী র. হাকীম সাহেবের নিকট কোনো এক ব্যক্তির জন্য কোনো এক বিষয়ে সুপারিশ করলেন। তিনি এ বিষয়ের প্রতি তেমন গুরুত্ব দিলেন না। এতে করে তিনি মনে কষ্ট পেলেন। অল্পদিন পরেই দেখা গেলো, হাকীমকে পদচ্যুত করে দেয়া হয়েছে। আর কোনো দিন তিনি উক্ত পদ ফিরে পাননি। ১১. দিল্লীর সুবাদার শাহ্‌ নিজামউদ্দীনের প্রতিও তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। তিনিও পদচ্যুত হয়েছিলেন। ১২. একবার তাঁর কতিপয় খলীফা দূরাঞ্চল থেকে এলেন। পথিমধ্যে তাঁরা বলাবলি করছিলেন যে, কদমবুছির সময় হজরত তো সকলকেই কিছু না কিছু তাবাররুক দিয়ে থাকেন। একজন বললেন, এ মুহূর্তে আমার একটি জায়নামাজ পাওয়ার ইচ্ছা। আরেকজন বললেন, আমার টুপী পাওয়ার ইচ্ছা। তৃতীয় জন অপর কোনো বস্তু পাওয়ার আরজ করলেন। তাঁরা যখন খানকা শরীফে পেঁৗছলেন তখন প্রত্যেকেই আপন আপন বাসনা অনুসারে আবাররুক লাভ করলেন। এ

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।