মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমি গাড়ি দ্রুত গতিতে চালিয়ে কাফেলা থেকে পৃথক হয়ে গেলাম। আল্লাহ্‌তায়ালার ফয়সালা অনুসারে সমস্ত কাফেলায় রাহাজানি করা হলো। আমি সহী সালামতে গন্তব্যে পেঁৗছে গেলাম। ৫। মিঞা জুলফশাহ তাঁকে খুবই মহব্বত করতেন। তিনি বলেছেন, আমি আমার হালের প্রথম দিকে হজরতের খেদমতে এসেছিলাম। এক প্রান্তর পার হতে গিয়ে পথ ভুলে গেলাম। হঠাৎ এক বুজুর্গ এসে আমাকে পথ দেখিয়ে দিলেন। বললাম, আপনি কে? তিনি বললেন, তুমি যার কাছে বায়াত গ্রহণ করার জন্য যাচ্ছো, আমি সেই ব্যক্তি। দু'বার আমার সাথে তাঁর এরকম ঘটনা ঘটেছে। ৬. মিঞা আহমদ ইয়ার বর্ণনা করেছেন, একবার আমি হজরতের সঙ্গে কোনো এক নেককার মহিলার বাড়িতে গেলাম। মহিলাটি ছিলেন তাঁর মুরিদ। তাঁর বড় মেয়ে মারা গিয়েছিলো। তারই সমবেদনা জানাতে আমরা সেখানে গিয়েছিলাম। তিনি ওই দুর্বল বৃদ্ধা মহিলাকে বললেন, আল্লাহ্‌তায়ালা এ কন্যাসন্তানের পরিবর্তে আপনাকে একটি পুত্রসন্তান দান করবেন। মহিলা বললো, হজরত! আমি তো বৃদ্ধা। আমার স্বামীও বৃদ্ধ। তিনি বললেন, আল্লাহ্‌তায়ালা সবকিছু করতে সক্ষম। অতঃপর আমরা ঘর থেকে বেরিয়ে এসে তাঁর বাড়ির সামনে একটি মসজিদে প্রবেশ করলাম। সেখানে তিনি ওজু করে দু'রাকাত নামাজ পড়ার পর বৃদ্ধার সন্তানের জন্য দোয়া করলেন। তারপর বললেন, বৃদ্ধা মহিলার সন্তানের জন্য আল্লাহ্‌তায়ালার নিকট দোয়া করেছি এবং দোয়া কবুলের আলামত বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ্‌ তাঁর সন্তান হবে। পরবর্তীতে আল্লাহ্‌তায়ালা তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন এবং সে বড়ও হয়েছিলো। আলহামদু লিল্লাহি আ'লা যালিক। ৭. একবার এক মহিলা এসে তাঁর কাছে রোগমুক্তির জন্য দোয়ার দরখাস্ত করলেন। তিনি তাঁর দস্তরখান থেকে তাঁকে তাবাররুক দান করলেন। রুটি এবং কাবাব। মহিলা যখন তার বাড়িতে ফিরে এলেন, তখন দেখা গেলো তা হালুয়ায় রূপান্তরিত হয়েছে। জানা গেলো, মহিলার মৃত্যুকাল ঘনিয়ে এসেছে। বাস্তবে তাই হয়েছিলো। ৮. মীর আকবর আলী ছিলেন তাঁর প্রতি নিবেদিত ব্যক্তি। তিনি একদিন তাঁর কোনো এক প্রিয়জনের স্ত্রীর রোগারোগ্যের জন্য দোয়ার আরয করলেন। যেহেতু তিনি বার বার আবেদন নিবেদন করছিলেন, তাই বাধ্য হয়ে হজরত তাঁকে বললেন, আকবর আলী! তার হায়াত তো পনেরো দিনের বেশী বলে মনে হচ্ছে না। আল্লাহ্‌তায়ালার বিধি মোতাবেক পনেরো দিনের দিনই তার মৃত্যু হয়েছিলো। কিন্তু মীর আকবর আলী অসুস্থতার দিবসগুলোতে উক্ত মহিলার প্রতি তাওয়াজ্জোহ দিয়ে যাচ্ছিলেন। হজরত যখন তাঁর জানাযায় তশরীফ নিলেন, তখন বললেন,

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।