অর্থঃ ওলীগণের কথা আল্লাহ্পাকের কথা, যদিও সে কথা আল্লাহ্র বান্দাগণের কণ্ঠ থেকে বেরিয়ে আসে। তাঁর বাক্যসমূহ, কারামত, এলহাম সব কিছু ছিলো রসুলেপাক স. এর মোজেযার ছায়া স্বরূপ। বহু লোক স্বপ্নের মাধ্যমে তাঁর দীদার লাভে ধন্য হয়েছিলেন এবং তরিকা গ্রহণ করেছিলেন। তাঁরা অনেক উচ্চ মাকাম লাভ করে স্ব স্ব এলাকায় ফিরে গিয়েছিলেন। তালেবগণের সংখ্যাধিক্য সত্ত্বেও তিনি তাদের প্রত্যেককে তাওয়াজ্জোহ দিয়ে এক মাকাম থেকে অন্য মাকামে এবং এক হাল থেকে অন্য হালে পেঁৗছে দিতেন। তাওয়াজ্জোহের শক্তি দ্বারা বহু বছরের কাজ কয়েক দিনের মধ্যে করে দিতেন। অনেক পাপাচারী ফাসেক তাঁর তাওয়াজ্জোহের ওসিলায় তওবা করে সঠিক পথে চলে এসেছিলো। বেশ কিছু কাফের তাঁর মামুলি তাওয়াজ্জোহ দ্বারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলো। কারামত ১. একবার সুন্দর ও আকর্ষণীয় সুরতের এক ব্রাহ্মণপুত্র তাঁর মজলিশে এলো। মজলিশের সকল লোকের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো। তিনি তার দিকে অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সে কুফুরীর পৈতা খুলে ফেলে ইমানের লেবাস পরিধান করলো। কলেমা শাহাদত পাঠ করে মুসলমান হয়ে গেলো। রূপলাবণ্যকে ইসলামের নূর দ্বারা জ্বালিয়ে দিয়ে সে সেখান থেকে প্রস্থান করলো। যেমন কবি বলেছেন― বনশীন ব গোদায়াঁ দরে দোদস্ত কে হার কিছ বনাশস্ত বাঙ্গঁ তায়েফা শাহী শোদ বর খাস্ত অর্থঃ বন্ধুর দুয়ারে যাচ্ঞাকারীদের মধ্যে শামিল হয়ে যাও। যে তার কাছে বসে, সে বাদশাহ্ হয়ে সেখান থেকে উঠে যায়। ২. মৌলভী কারামতউল্লাহ তাঁর খাদেম ছিলেন। একদিন তাঁর পাঁজরে প্রচণ্ড ব্যথা হলো। শায়েখ গোলাম আলী তাঁর পবিত্র হাত সেখানে রাখলেন। সঙ্গে সঙ্গে ব্যথা দূর হয়ে গেলো। ৩. একবার তিনি এক চলন্ত নৌকার দিকে তাওয়াজ্জোহ দিলেন। সঙ্গে সঙ্গে নৌকা থেমে গেলো। ৪. মিঞা আহমদ ইয়ার নামে তাঁর জনৈক সঙ্গী ছিলেন। তিনি বলেছেন, আমি ব্যবসার জন্য এক জায়গায় গিয়েছিলাম। পথিমধ্যে এক প্রান্তরে আমি হজরতকে দেখতে পেলাম। তিনি আমার গরুর গাড়ির কাছে দাঁড়িয়ে বলছেন, গাড়ি দ্রুতগতিতে চালিয়ে নিয়ে যাও এবং এই কাফেলা থেকে পৃথক হয়ে যাও। সামনে রয়েছে ডাকাত দল। তারা এই কাফেলাতে লুটতরাজ চালাবে। একথা বলার পর
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।