মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

২৫। একদিন আমি হারামাইন শরীফাইন জিয়ারতের নিয়ত করে প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় এলহাম হলো, 'তোমার এখানে থাকাই উত্তম।' ২৬। তিনি বলেছেন, একদিন আমি বলেছিলাম, হে শায়েখ আবদুল কাদের! আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন। এলহাম হলো, তুমি এরকম বলো― ইয়া আরহামার রহিমীন! আল্লাহ্‌র ওয়াস্তে আমাকে কিছু দান করুন। ২৭। একদিন এলহাম হলো, হজরত সুলতানুল মাশায়েখ নিজামউদ্দীন তাঁর খলীফাগণকে দাক্ষিণাত্যে প্রেরণ করেছেন। তুমি তোমার খলীফাগণকে কাবুল এবং বোখারায় প্রেরণ করো। ২৮। তিনি বলেছেন, আমার নিকট তিনবার এলহাম হয়েছে― আল্লাহ্‌র কালাম শব্দ ও সুর থেকে পবিত্র। একবার শুনেছিলাম মাদ্রাসায় আর দু'বার শুনেছি আমার বসত বাটিতে। অর্থাৎ খানকায়, যেখানে আমি অবস্থান করছিলাম। ২৯। তিনি বলেছেন, এক রাতে আমি বললাম, ইয়া রসুলাল্লাহ! আওয়াজ এলো, লাব্বাইকা ইয়া আবদুন সালেহ (হে নেক বান্দা আমি হাজির)।

হজরত শায়েখ গোলাম আলী দেহলভীর কতিপয় কারামত আল্লাহ্‌র পথের সালেকগণের নিকট অবিদিত নয় যে, আল্লাহ্‌র মহব্বত ও নবী করীম স. এর অনুসরণের মতো কোনো কারামত ও অলৌকিকতা কিছু নেই। আর এ দু'টি বিষয় শায়েখ গোলাম আলী র. এর মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান ছিলো। তাঁর সবচেয়ে বড় কারামত ছিলো, তালেবগণের বাতেন জগতে পরিবর্তন সাধন এবং তাদের সীনার মধ্যে আল্লাহ্‌তায়ালার ফয়েজ ও বরকত এল্‌কা করে দেয়া। আর এ বিষয়টি তাঁর জীবনে এতো অধিক মাত্রায় প্রকাশ পেয়েছিলো, যা লিখে প্রকাশ করতে গেলে অনেকগুলো পাণ্ডুলিপির প্রয়োজন পড়বে। তিনি হাজার হাজার আলাহ্‌-আকাঙ্খীর কলবে জিকিরের নূর জারী করেছিলেন এবং তারা জযবা ও আত্মিক প্রাপ্তির স্তরে পেঁৗছেছিলেন। তাঁর মাধ্যমে অনেক লোক উচ্চতর মাকাম ও হালে পেঁৗছতে সক্ষম হয়েছিলেন। তাছাড়া সৃষ্টিজগতের মধ্যে পরিবর্তন সাধন এবং অদৃশ্যের সংবাদপ্রাপ্তির বিষয়ে তাঁর নিকট স্বাভাবিক এলহাম হতো। অধিকাংশ সময় তাঁর দোয়ার বরকতে মানুষের সমস্যার সমাধান হতো এবং প্রয়োজন পূর্ণ হয়ে যেতো। অনেক আকীদার সমাধান হয়ে যেতো। তিনি যে রকম দোয়া করতেন, যেরকম বলতেন, সেরকমই বাস্তবায়িত হতো। যেমন কবির ভাষায় বলা হয়েছে― মোতলাক আঁ আওয়াযেখুদ আযশাহ বুওয়াদ গারচে আয হুলকুমে আবদুল্লাহ বুওয়াদ।

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।