বললেন, তোমার তো কামালাতে আহমদী হাসিল আছে। আমি আরয করলাম, আপনার নেসবতও আমাকে দান করুন। তিনি আমাকে তাওয়াজ্জোহ প্রদান করলেন। দেখতে পেলাম, তাঁর চেহারা আমার মতো হয়ে গিয়েছে, আর আমার চেহারা তাঁর মতো হয়ে গিয়েছে। আমি তাঁর থেকে অনেক হিস্সা (অংশ) লাভ করলাম। ১৬। তিনি বলেছেন, একবার আমি হজরত খাজা মোহাম্মদ যোবায়েরের উরসে হাজির হলাম। হজরত খাজা তশরীফ এনে বললেন, বেশী বেশী করে ইবাদত করো। এ পথে ইবাদত করা উচিত। এতে করে তাসাররুফের দরজা খুলে যাবে। আমি আরয করলাম, আপনার মতো মর্যাদা কীভাবে লাভ করা যায়? তিনি বললেন, বেশী বেশী ইবাদতের মাধ্যমে। ১৭। তিনি বলেছেন, একবার আমার ঘর সুগন্ধিতে ভরে গেলো। উপরের দিকে তাকানোর পর এক সুগন্ধিময় এবং আলোকিত রূহ দেখতে পেলাম। ওই আলোকিত রূহ থেকে সূর্যের মতো আলো বিকিরিত হচ্ছে। আমি বিস্মিত হয়ে গেলাম। একি ঘটনা! পরক্ষণেই আমার খেয়াল হলো, এ হয়তো রসুলেপাক স. এর পবিত্র রূহ অথবা রূহ গাউছুল আজমের। ১৮। একদিন খানকায় বসবাসকারীদের মধ্যে কথা কাটাকাটি হলো। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. তশরীফ এনে বললেন, যারা ঝগড়া করে, তাদেরকে খানকা থেকে বের করে দাও। ১৯। একদা আমার গৃহে হজরত ফাতেমা রা. তশরীফ এনে বললেন, আমি তোমার জন্য জীবিত আছি। ২০। একবার আমি সন্দেহযুক্ত খাবার খেয়েছিলাম। দেখলাম হজরত মির্জা মাযহার খিচুনির সাথে শ্বাস গ্রহণ করছেন। বললেন, সব জায়গার খানা খাওয়া উচিত নয়। ২১। তিনি বলেছেন, একবার এলহাম হলো, কাইয়্যুমিয়াতের পদ তোমাকে দান করা হয়েছে। ২২। তিনি বলেছেন, একবার ইলহাম হলো, তোমার থেকে এক নতুন তরিকা জারী হবে। ২৩। তিনি বলেছেন, একবার আমি আমার বাড়ি প্রশস্ত করার জন্য আরয করলাম। এলহাম হলো, তোমার কোনো পরিবার পরিজন নেই। তারপরও এর অধিক আর প্রয়োজন কী? ২৪। একদিন আমি আমার প্রতিবেশীর বাড়িটি আমার প্রয়োজনে লাগাতে চাইলাম। এলহাম হলো, তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিলে কেনো? তুমি তাদেরকে বাইরে বের করে দিয়েছো।
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।