৬। একবার আমি রসুলে পাক স. কে দেখলাম। তিনি বললেন, তোমার নাম আবদুল্লাহ এবং আবদুল মুহাইমেন। ৭। একবার আমি স্বপ্নে দেখি, আমার চেহারার গোশত দু' আঙুল পরিমাণ সুলতানুল মাশায়েখ হজরত নিজামউদ্দীন আউলিয়ার চেহারা মোবারকের মতো হয়ে গিয়েছে। কিন্তু দেখতে অসুন্দর দেখাচ্ছে না। ৮। একবার আমি দেখলাম, এক ব্যক্তি হজরত সুলতানুল মাশায়েখ নিজামউদ্দীন আউলিয়া র. এর একটি জামা নিয়ে এসে বলছে, ইনি আপনার পীর। আমি বললাম, আমার পীর তো মির্জা মাযহার। লোকটি একথা কয়েকবার বলার পর বললো, হজরত নিজামউদ্দীন আউলিয়া আপনার পীর সোহবতের দিক দিয়ে। ৯। একবার হজরত মোজাদ্দেদ র. তশরীফ এনে আমাকে বললেন, তুমি আমার খলীফা। ১০। একবার হজরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ র. তশরীফ আনলেন এবং আমার জামার মধ্যে প্রবেশ করলেন। ১১। একদিন এক বুজুর্গ এসে আমার নিকটে বসলেন। আমি তাঁর নাম জিজ্ঞেস করলাম। তিনি বললেন, বাহাউদ্দীন। ১২। একবার এক ব্যক্তি একটি বরকতের জামা নিয়ে এসে বললো, এটি গাওছুল আজম র. আপনাকে দান করেছেন। মাওলানা খালেদ বললেন, এটি হয়তো কুতুবিয়াতের জামা হবে। শাহ গোলাম আলী দেহলভী র. বললেন, আমি বিনয়বশতঃ এই মাকামটির কথা উলেস্নখ করিনি। ১৩। হজরত গোলাম আলী দেহলভী বলেন, একবার আমি হজরত খাজা বাকী বিল্লাহ র. এর মাজারে গেলাম। তাঁর কাছে তাওয়াজ্জোহের নিবেদন জানালাম। হজরত মাজার থেকে বেরিয়ে এসে আমাকে তাওয়াজ্জোহ প্রদান করলেন। দুপুরের সময় ছিলো। তাই তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। তারপর শুধু আফসোসই করলাম। কেনো যে এতো তাড়াহুড়া করলাম। তাঁর তাওয়াজ্জোহে এমন হাল হয়েছিলো, যা বর্ণনাতীত। ১৪। তিনি বলেছেন, একদিন আমি হজরত খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকী র. এর মাজারে গিয়ে বললাম শাইআলিস্নল্লাহ, শাইআলিস্নল্লাহ (আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন) তখন পানিতে ভরপুর একটি হাউজ দেখলাম, যার পাড় উপচিয়ে পানি বাইরে গড়িয়ে পড়ছে। এলকা হলো, তোমার সীনা মোজাদ্দেদিয়া নেসবতে পরিপূর্ণ। এর অধিক জায়গা সেখানে নেই। ১৫। তিনি বলেছেন, একদিন আমি সুলতানুল মাশায়েখ হজরত নিজাম উদ্দীন আউলিয়ার মাজারে গেলাম। তাঁর কাছে তাওয়াজ্জোহের দরখাস্ত করলাম। তিনি
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।