আমিও আমার নেসবত নিম্নগামী করে দিতাম এবং সেখানকার বুজুর্গের প্রতি বিনয় প্রকাশ করতাম। যে নাতওয়ানী খুদ ই কদর খবর দারম কে আয রুখশ নাতোয়ানম কে দীদাবর দারম অর্থঃ আমি আমার কমজোরি এরকম বর্ণনা করতে পারি যে, বন্ধুর চেহারা থেকে নিজের দৃষ্টিও সরিয়ে নিতে পারি না।
শায়েখ গোলাম আলী দেহলভী র. এর কাশফ ও এলহামসমূহ ১। শায়েখ গোলাম আলী দেহলভী বলেছেন, একদিন আমি রসুলেপাক স. এর বিরহযন্ত্রণা সহ্য করতে না পেরে অস্থির হয়ে মাথার উপরে মাটি তুলে নিয়েছিলাম। যেহেতু এরূপ কার্য শরীয়তের দৃষ্টিতে ভালো নয়, তাই আমার অন্তর্দেশ (বাতেন) তমসাচ্ছন্ন হয়ে গেলো। ওই সময় আমি মির্জা মাযহারের খলীফা মীর রূহুল্লাহকে স্বপ্নে দেখলাম। তিনি বললেন, রসুলেপাক স. আপনার প্রতীক্ষায় আছেন। আমি অত্যন্ত শওকের সাথে রসুলেপাক স. এর খেদমতে হাজির হলাম। তিনি আমার সাথে মোআনাকা করলেন। মোআনাকার সময় পর্যন্ত তিনি নিজের শেকেলে বিদ্যমান ছিলেন। তারপর তিনি সাইয়্যেদ আমীর কুলালের শেকেল ধারণ করেন। ২। তিনি বলেছেন, একদিন আমি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। রসুলেপাক স. তশরীফ নিয়ে এসে এ রকম কাজ করতে নিষেধ করলেন এবং এ কাজের নিন্দা করলেন। ৩। এক রাতে আমি রসুলেপাক স. কে স্বপ্নে দেখে প্রশ্ন করলাম, হে আল্লাহ্র রসুল! 'মান রাআনী ফাক্বাদ রাআল হক ১৩ (যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যই আমাকে দেখলো) এটা কি আপনারই হাদিস? তিনি উত্তরে বললেন, হাঁ। ৪। আমার অভ্যাস ছিলো, সব সময় আমি রসুলেপাক স. এর রূহ মোবারকে সুবহানাল্লাহ আলহামদু লিল্লাহ পড়ে সওয়াব রেছানী করতাম। একবার আমার এই আমলটি বাদ পড়ে গেলো। দেখলাম, শামায়েলে তিরমিযীতে যে রকম আকৃতি বর্ণনা করা হয়েছে, রসুলেপাক স. সেই আকৃতিতে তশরীফ আনলেন এবং আমল ছেড়ে দেয়ার কারণে অভিযোগ করলেন। ৫। একবার আমার নিকটে দোযখের আগুনের ভয় প্রবল হয়ে উঠলো। আমি রসুলেপাক স. কে দেখলাম। তিনি তশরীফ আনলেন এবং আমাকে বললেন, যে আমাকে ভালোবাসে সে দোযখে যাবে না।