মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ই শরবতে আশেকীস্ত খসরু- বে খুনে জিগর চুশীদন তোয়া অর্থ ঃ হে খসরু! ভালোবাসার শরবত পান করা যায় না কলিজার রক্তের মিশ্রণ ছাড়া। ২৯। তিনি বলেছেন, দুনিয়ার মহব্বত সকল গোনাহ্‌র মূল। আর এটাই হচ্ছে আসল কুফুরীর গোনাহ্‌। আহলে দুনিয়া কাফেরা মোতলাক আন্দ রোজ ও শব দর বক বক ও দর যক যক আন্দ অর্থঃ শুধুই দুনিয়া অন্বেষণকারী যারা তারা সাধারণ কাফের। রাতদিন তারা শুধু বক বকই করে চলে। ৩০। তিনি বলেছেন, প্রকৃতপক্ষে যাওয়াল বা দূরীভূত হওয়া বলতে বুঝায় সালেকের 'আমি' বলাটা রহিত হয়ে যাওয়া। খাজা আহরার র. এ প্রসঙ্গে বলেছেন 'আনালহক' বলা সহজ। কিন্তু 'আনা' (আমিত্ব) কে দূর করা কঠিন। ৩১। তিনি বলেছেন, মোজাদ্দেদিয়া তরিকায় চারটি ফয়েজ আছে। নকশবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া এবং সোহরাওয়ার্দিয়া। তবে এর মধ্যে নকশ্‌বন্দিয়া তরিকার নেসবতই প্রবল। ৩২। তিনি বলেছেন, তরিকতের ক্ষেত্রে কুফর হচ্ছে প্রভেদ উঠে যাওয়া এবং হক তায়ালার স্বাদ ব্যতীত অন্য কোনো কিছু নজরে না আসা। এ কারণেই মনসুর হাল্লাজ বলেছিলেন- 'কাফারতু বিদীনিলাহি ওয়াল কুফরু ওয়াজিবুন লাদায়্যা ওয়া ইন্দাল মুসলিমীন কবীহুন' (আমি আল্লাহ্‌র দীনকে অস্বীকার করেছি। এ অস্বীকার করা আমার নিকট ওয়াজিব। আর মুসলমানদের নিকট মন্দ)। ৩৩। তিনি বলেছেন, কেউ যদি খেদমত পেতে চায়, তাহলে সে যেনো মোর্শেদের খেদমত করে। হারকে খেদমত কার্দ উ মাখদুমে শুদ- ৩৪। তিনি বলেছেন, এখন তো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। এর আগে আমি শাহানাবাদের জামে মসজিদের হাওজের তিক্ত পানি পান করে কালাম মজীদের দশ পারা করে তেলাওয়াত করতাম এবং দশ হাজার বার নফী ইছবাতের জিকির করতাম। আমার বাতেনী নেসবত এতোই শক্তিশালী ছিলো যে, পুরো মসজিদ নূরে ভরপুর হয়ে যেতো। যে গলি দিয়ে আমি হেঁটে যেতাম, সে গলিই নূরানী হয়ে যেতো। কারও মাজারে গেলে মাজারবাসীর নেসবত নিম্নগামী হয়ে যেতো।

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।