অর্থ ঃ একজন মুসলমানের খানা পিনা, খোরাক, পোশাক, কোরআন পাক এবং হাদিস শরীফ এবং তার সাথে সাথে কিছু উপকারী এলেম জরুরী। বুআলী সীনার বেহুদা ও পদার্থ রসায়নের অতিরিক্ত শিক্ষা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া তিনি মাওলানা জামালীর এই চতুর্পদীখানিও পাঠ করতেন― লুঙ্গি যের লুঙ্গি বালা নী গম দজদনী গম কালা কাযাক বুরিয়া ও পুস্তিকী দলকী পর যে দরদ দুস্তিকী ই কদর বাস বুদ জামালীরা আশেকে রন্দ লা উবালী রা
অর্থ ঃ একটি চাদর উপরে এবং একটি চাদর নিচে― এই হচ্ছে আমার দেহের পোশাক। এর জন্য চুরির চিন্তাও নেই, নেই ডাকাতির আশংকাও। বন্ধুগণের হালকা এবং চাটাই চামড়ার পোশাক, তালি দেয়া পোশাক, যা বন্ধুগণ মনের দরদ মিশিয়ে পরিধান করে, জামালীর জন্য এতোটুকুই যথেষ্ট। হাফেজ সিরাজীর এই কবিতাটিও তাঁর হালের বিবরণ বলা যেতে পারে- দু ইয়ারে যীরক ও আয বা জারা কাহান দুমনী ফারাগাতী ও কিতাবী ও গুশা চেমনী মান ই মাকাম ব দুনিয়া ও আখেরাত নাদ হাম আগার চে দর পীয়ম আফতান্দ হার দম আঞ্জু মনী ঘার আকে কুঞ্জ কেনাআত ব গঞ্জে দুনিয়া দাদ ফরুখতে ইউসুফমিসরী ব কমতরীন ছামানী অর্থ ঃ দু'জন জ্ঞানী বন্ধুর পরিবর্তে বহুল পরিমাণের সম্পদ পুরানো শরাব তুল্য। দুশ্চিন্তামুক্ত সময়, কিতাব আর- বাগানের একটি কোণা যদি পাই, তাহলে আমি তা দুনিয়া ও আখেরাতের বিনিময়েও বিμয় করবো না। অনেক অনেক লোক চাইলেও এই মাকাম আমি কাউকে দিবো না। যে ব্যক্তি অল্পে তুষ্টি নামক গৃহকোণ দুনিয়ার খাজানার বিনিময়ে দিয়ে দেয়, সে যেনো মিশরের নবী ইউসুফের রাজত্বকে স্বল্পমূল্যে বিμয় করে দিলো। ২৭। তিনি বলেছেন, নূরানী আকল তা-ই, যা কোনো মাধ্যম ছাড়াই মনজিলে মকসুদের পথ দেখায়। আর তমসাচ্ছন্ন আকল তা-ই, যা মোর্শেদের পথপ্রদর্শনের মাধ্যমে পথপ্রাপ্ত হয়। ২৮। তিনি বলেছেন, তালেবে মাওলার উচিত, এক মুহূর্তও মাওলার স্মরণ থেকে গাফেল না থাকা।