ছিলেন। তাহাজ্জুদ নামাজে সুরা ইয়াসীন ষাটবার করে পাঠ করতেন। প্রতি দু'রাকাত আদায় করার পর জিকির ও মোরাকাবা করতেন। অর্ধেক রাত থেকে সেহেরীর সময় পর্যন্ত পুরো সময় আলাহর জিকিরে অতিবাহিত করতেন। এসহাল (অতিসার) রোগে তাঁর ওফাত হয়েছিলো। তাঁর ওই রোগ দুই মাস স্থায়ী ছিলো। রোগাμান্ত অবস্থায়ও তাহাজ্জুদ নামাজে পঁয়ত্রিশবার সুরা ইয়াসীন পাঠ করতেন। বিশহাজার বার কলেমা তাইয়্যেবা, হাজার বার নফী ইসবাত, হাবসে দম, কালামুলাহ শরীফ তেলাওয়াত ও দরূদ শরীফের ওজিফা আদায় করতেন। একবার সেরহিন্দ এলাকার শাসক অবৈধভাবে গবাদী পশু নিধন করেছিলো। তিনি ওই সময় থেকে বিশ বছর পর্যন্ত গোশত খাওয়া বর্জন করেছিলেন। তিনি যখন দিলীতে আগমন করতেন, তখন হালাল পদ্ধতিতে প্রাপ্ত আটা ছাড়া রাস্তায় অন্য কোনো খাবার গ্রহণ করতেন না। আযীমতের অনুসরণে সমস্ত আমল করতেন। পরিপূর্ণরূপে আলাহর মকবুল বান্দা হয়ে আম ও খাস সকল মানুষের প্রত্যাবর্তনস্থল হয়েছিলেন। তাঁর আস্তানা ও খানকা আলাহওয়ালাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছিলো। প্রায় দু'শ আলেম ও সালেহ বান্দা সব সময় তাঁর হালকায় উপস্থিত থাকতেন। তালেবে মাওলাগণের অনেকে তাঁর তাওয়াজ্জোহের বরকতে মোজাদ্দেদিয়া সিলসিলার চূড়ান্ত মাকামে পেঁৗছেছিলেন। অসংখ্য ফানা ও বাকাপ্রাপ্ত ব্যক্তি তাঁর সোহবতে থেকে নিমজ্জন, আত্মবিস্মৃতি, বেলায়েত লাভ ও চরিত্র পরিমার্জনে কামিয়াব হয়েছিলেন। তিনি হাদিস ও ফেকাহ শাস্ত্রের পাঠদান শেষে কেবলামুখি হয়ে মোরাকাবায় বসে যেতেন। যে কোনো ব্যক্তি তাঁর সাহচর্যে উপস্থিত হলে তিনি তাঁর অন্তরের খাতিরজমার নূর তার বাতেন জগতে নিক্ষেপ করতেন। জুমার দিন তাঁর খানকায় তালেবগণের সমাগম বেশী হতো। যে কোনো ব্যক্তি তাঁর সামনে এলে তাঁর তাওয়াজ্জোহের বরকতে তার অন্তকরণ জিকিরে লিপ্ত হয়ে যেতো। একদিন কোনো এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করলো, সাধারণ লোক কলবী জিকির কী করে বুঝবে? তারা হৃদযন্ত্রের স্বাভাবিক স্পন্দন আর জিকিরের হরকতের মধ্যে তো কোনোরূপ পার্থক্য করতে পারে না। উত্তরে তিনি বলেছিলেন, এর মোআমেলা আলাহতায়ালার সাথে। বুঝতে পারা বড় কোনো বিষয় নয়। জিকিরকারী তার কবরের মধ্যে জিকিরের প্রতিিμয়া এবং মূল্য নিজেই জানতে পারবে। আরও বুঝতে পারবে কলবী জিকিরের নূরের বরকতে ইমান কী পরিমাণ নিরাপদ থাকে। তাঁর ফয়েজের মাধ্যমে মোজাদ্দেদিয়া তরিকার নূর চমকে উঠেছিলো এবং এতদঞ্চলে এই খান্দানের নেসবতের প্রচলন ঘটেছিলো। একদিনের ঘটনা। তিনি মসজিদে গেলেন। সেখানে গিয়ে দেখেন, এক ব্যক্তি তাঁর মুরিদগণের সমাবেশে বসে অন্য লোকদের মুরিদ করছে। কিন্তু তার বাতেন জগত আলাহ্তায়ালার সঙ্গে নেসবতের নূর থেকে খালি, যে নূর উচ্চস্তরের
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।