অর্থঃ আমার পীর ও মোর্শেদ শায়েখ শিহাবউদ্দী সোহরাওয়ার্দী নৌকার আরোহী অবস্থায় দু'টি নসীহত করেছিলেন। একটি― নিজেকে অগ্রাধিকার না দেয়া, আর অপরটি অপরকে মন্দ না জানা। ২৪। তিনি বলেছেন, যে আমার সাথে সম্পর্ক রাখে (বায়াত গ্রহণ করে) আমি যেরকম পোশাক পরিধান করি, তারও সে রকম পোশাক পরিধান করা উচিত। আমি যে রকম জীবন পদ্ধতি গ্রহণ করি, তারও সেরকম জীবন পদ্ধতি গ্রহণ করা উচিত। যেমন এক চতুর্পদীতে বলা হয়েছে- ইয়া মরু বা ইয়ারে আযরাক পিরহান ইয়া বকশ বর খানমাঁ আংগশত নীল ইয়া মকুন বা পীলবানান দুস্তি ইয়া বনা কুন খানা দর খুরদে পীল অর্থঃ নীল রঙের জামা পরিধানকারীর সাথে তুমি যেয়ো না। অথবা স্বীয় খান্দানের উপর নীলের আঙুল সঞ্চালন কোরো না। হাতিওয়ালাদের সাথে বন্ধুত্ব কোরো না। অথবা স্বীয় গৃহ এরকম বানিয়ো না যে, তাতে হাতি প্রবেশ করতে পারে। ২৫। তিনি বলেছেন, কোনো কোনো মুমিনের রূহ কবজ করে মালাকুল মউত। কিন্তু খাস ব্যক্তিগণের রূহের বেলায় ফেরেশতাদের কোনো এখতিয়ার নেই। দর কুয়ী তু আশেঁকা চুনাঁ জান বদহন্দ কা নেজা মালাকুল মওত না গুঞ্জদ হারগেজ অর্থঃ আশেক তোমার গলিতে এমনভাবে জান দিয়ে দেয় যে, সেখানে মউতের ফেরেশতার কোনো দায়িত্ব পালন করতে হয় না। এ প্রসঙ্গে শাহ আবদুল গনী বলেছেন, আল্লাহ্তায়ালা এ প্রসঙ্গে বলেছেন- 'আলাহু ইয়াতা ওয়াফ্ফাল আনফুসা হীনামাওতিহা' (আল্লাহ্ই প্রাণ হরণ করেন জীবনসমূহের, তাদের মৃত্যুর সময়) ১০। আবার মুমিনদের বেলায় বলেছেন- 'কুল ইয়াতা ওফ্ফাকুম মালাকুল মাওতি অর্থ ' (বলো, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে) ১১। ওয়াল্লাহু আ'লাম। ২৬। তিনি বলেছেন, দরবেশগণের জন্য তাই-ই জরুরী, যা শায়েখ ইবনে ইয়াসীন করভী ১২ তাঁর কাব্যে বর্ণনা করেছেন― নানজুয়েঁও খেরকা পেশীমন ও আবে শুর ছিপারা কালাম ও হাদিসে পয়ম্বরী হাম নোসখা দু'চার যে এলমীকে নাফে আস্ত দর দীন না লগবে বু আলী ও ঝায়ে উনসুরী
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।