অর্থঃ গায়েবের পর্দার পিছনে লুক্কায়িত সকল সূক্ষ্ণতা ও পবিত্রতার পূর্ণতা তোমার উত্তম সুরতের মধ্যে উদ্ভাসিত করে দেয়া হয়েছে। ফিকিরের পৃষ্ঠার উপর খেয়ালের কলম যে চিত্র অংকন করেছে, তোমার সুরত তার চেয়েও সুন্দর। ১৮। তিনি বলেছেন, কেউ যদি রসুলুল্লাহ স. এর ওয়ায়সী (সরাসরি) মুরিদ হতে চায়, তাহলে এশার নামাজের পর খেয়ালের মাধ্যমে নিজের হাত দু'টি রসুলেপাক স. এর হস্তদ্বয়ের মধ্যে রেখে বলবে 'ইয়া রসূলালাহি বাইয়া'তুকা আলা খামসিন শাহাদাতি আল লা ইলাহা ইলালহ ওয়া ইক্বামিস্ সালাতি ওয়া ইতাইয্ যাকাতি ওয়া সাওমি রামাদ্বানা ওয়া হাজ্জিল বাইতি ইনিস্ তাত্ব'তা ইলাইহি সাবীলা' (হে আল্লাহ্র রসুল! আমি পাঁচটি বিষয়ের উপর আপনার নিকট অঙ্গীকারাবদ্ধ হচ্ছি- ১. সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ্ ছাড়া কোনো ইলাহ নেই। ২. নামাজ কায়েম করা ৩. যাকাত প্রদান করা ৪. রমজান শরীফের রোজা রাখা এবং ৫. হজ্জ করা। নিয়মিত কয়েক রাত্রি এরকম আমল করতে হবে। কেউ যদি কোনো বুজুর্গের ওয়ায়সী মুরিদ হতে চায়, তাহলে নির্জনে দু'রাকাত নফল নামাজ পড়বে। তারপর ওই বুজুর্গের রূহের দিকে মোতাওয়াজ্জোহ হয়ে বসবে। ১৯। তিনি বলেছেন, আলাহ্তায়ালা আমাকে এমন অনুভূতি দান করেছেন যে, আমার শরীর কলবের হুকুম রাখে। চারদিক থেকে যে সকল লোক আসে তাদের নেসবত আমার জানা হয়ে যায়। ২০। তিনি বলেছেন, তিনটি কিতাব অতুলনীয় ১. কোরআন শরীফ ২. সহী বোখারী শরীফ ও ৩. মাওলানা রুমীর মসনবী শরীফ। ২১। তিনি বলেছেন, ওলিআল্লাহ তিন প্রকারের হয়ে থাকেন - ১. কাশফধারী ২. অনুভূতিধারী এবং ৩. মূর্খ (নিজের নেসবত সম্পর্কে অজ্ঞ)। ২২। তিনি বলেছেন, হজরত মোজাদ্দেদ র. এর যে রকম কামালাত ছিলো, সে রকম কামালাত অন্য কেউ অর্জন করেছেন কি না সন্দেহ আছে। তিনি যদি সকল ওলীর প্রতি তাওয়াজ্জোহ প্রদান করেন তবে তাঁরা রাজ পথে দৃশ্যমান হয়ে যাবেন। ২৩। তিনি বলেছেন, সাদী সিরাজী সোহরাওয়ার্দিয়া তরিকার জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি দু'টি সূক্ষ্ণ কথার মধ্যে সমস্ত তাসাউফের বর্ণনা দিয়েছেন। যেমন― মোরা পেশ দানায়ী মোর্শেদ শেহাব দু আন্দরয ফরমুদ বর রুয়ে আব একে অাঁকে বর খেশ খুদবীন মুবাশ দিগার অাঁকে বর গায়ের বদবীন মুবাশ।
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।