মিল্লতে এশক যে মিল্লতে হা জুদাস্ত আশেকাঁ রা মাযহাব ও মিল্লত খোদাস্ত অর্থঃ এশকের জাতি সকল জাতি থেকে পৃথক। আশেকগণের মাযহাব ও জাতি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাযহাব। আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী জাতি। ১৩। তিনি বলেছেন, দোয়া করার সময় নূরসমূহ প্রবাহিত হয়। তবে দোয়া কবুলের আলামতে বরকতের মধ্যে পার্থক্য অনুধাবন করা জটিল। কারও কারও ধারণা এরকম― দোয়াকারী যদি তার হস্তদ্বয়কে আবু জাহেল মনে করে, তবে তাকে সে দোয়া কবুলের আলামত মনে করতে পারে। তবে আমি (শাহ গোলাম আলী) বলি, দোয়া করার পরে যদি তার বক্ষ সম্প্রসারিত হয়েছে মনে হয়, তাহলে তা দোয়া কবুলের আলামত। ১৪। তিনি বলেছেন, বায়াত তিন প্রকারের। প্রথম― পীরানের কেরামের সঙ্গে সংশিস্নষ্ট হওয়ার জন্য। দ্বিতীয়― গোনাহ্সমূহ থেকে তওবা করার জন্য। তৃতীয়― বাতেনী নেসবত লাভের জন্য। ১৫। তিনি বলেছেন, মানুষ চার প্রকারের ১. নামরদ (নপুংশক) ২. মরদ (পুরুষ) ৩. বীর পুরুষ ও ৪. ফরদ ( একক বা বিশেষ ব্যক্তি)। তন্মধ্যে দুনিয়া অন্বেষণকারী হচ্ছে নামরদ। আখেরাত অন্বেষণকারী মরদ।আখেরাত ও মাওলা অন্বেষণকারী বীর পুরুষ। আর মাওলা অন্বেষণকারী হচ্ছে ফরদ। ১৬। তিনি বলেছেন, খতরা (কল্পনা) চার প্রকার― শয়তানী, নফসানী, মালাকী ও হক্কানী। শয়তানী খতরা আসে বাম দিক থেকে। নফসানী খতরা আসে উপর দিক থেকে অর্থাৎ দেমাগ থেকে। মালাকী (ফেরেশতাজাত) খতরা আসে ডান দিক থেকে এবং হক্কানী খতরা আসে ফাও কাল ফাওক (উপরের উপর থেকে)। ১৭। তিনি বলেছেন, নবুওয়াত ছাড়া সমস্ত কামালাত একজন মানুষের মধ্যে সন্নিবেশিত হওয়া সম্ভব। যেমন তার প্রকাশ ঘটেছিলো হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর মধ্যে।
রুবায়ী (চতুর্পদী)
হার লাতাফাত কে নাঁহা বুদ পাছে পর্দায়ে গায়েব হামা দর সুরতে খুব তু আয়া সাখেতা আন্দ হারচে বর সফহা আন্দীশা কুশাদ কিলকে খেয়াল শেকলে মাতবুযা তু যীবাতর আযাঁ সাখেতা আন্দ।