৫। তিনি আরও বলেছেন, বেলায়েতের পথে খাতরাত (মনের মধ্যে চিন্তা সৃষ্টি হওয়া) ক্ষতিকর বিষয়। কিন্তু কামালাতে নবুওয়াতের মাকামে থাকা অবস্থায় ক্ষতিকর নয়। যেমন আমীরুল মুমিনীন হজরত ওমর রা. বলতেন, আমি নামাজ পড়া অবস্থায় সৈন্যবাহিনীও প্রস্তুত করি। ৬। তিনি বলেছেন, খাদ্যগ্রহণের মধ্যে দু'টি জিনিস রয়েছে― নফসের রেজা ও নফসের হক। নফসের রেজার খাদ্য (যে খাদ্য গ্রহণের উপর নফস রাজী থাকে) খুবই পবিত্র। নফসের হক হচ্ছে- ফরজ ও সুন্নত আদায়ের জন্য দুর্বলতা দূর করণার্থে খাদ্য গ্রহণ করা। ৭। নকশ্বন্দিয়া তরিকা চারটি জিনিসের নামান্তর ১. আপদহীনতা ২. স্থায়ী হুজুরী (চৈতন্য) ৩. জযবা (আকর্ষণ) ও ৪. ওয়ারেদাত (আত্মিক প্রাপ্তি)। ৮। তিনি বলেছেন, নবী করীম স. সমস্ত কামালাতের পূর্ণতাকারী ছিলেন। তাঁর ওই সকল কামালাতের বহিঃপ্রকাশ হতে থাকে বিভিন্ন সময়ে উম্মতের বিভিন্ন ব্যক্তিগণের মাধ্যমে তাদের যোগ্যতা অনুসারে। যে সকল কামালাত রসুলেপাক স. এর ফয়েজের ভাণ্ডার দেহ মোবারকের মধ্যে ছিলো― যেমন অনাহারে থাকা, জেহাদ ও ইবাদত করা, সে সবের ফয়েজ প্রবাহিত হয়েছিলো সাহাবা কেরামের মধ্যে। যে সকল কামালাত রসুলেপাক স. এর কলব মোবারকে ছিলো, যেমন ভাবে নিমজ্জিত হওয়া, আত্মহারা হওয়া, যওক-শওক, আহাজারী করা এবং তৌহিদের রহস্য― এসব হজরত জুনায়দ বাগদাদী র. থেকে উম্মতের আউলিয়া কেরাম পর্যন্ত পেঁৗছেছে। রসুলেপাক স. এর নফস লতীফার কামালাত, বাতেন জগতের নেসবতের মধ্যে লয় প্রাপ্তি ও স্থবিরতা আসা এসবকিছু হজরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ র. এর জামানা থেকে নকশবন্দিয়া তরিকার আকাবেরগণের মধ্যে কার্যকর হয়েছিলো। রসুলেপাক স. এর নাম মোবারক মোহাম্মদ স. এর কামালাত মোজাদ্দেদে আলফেসানি র. এর জামানায় প্রকাশ পেয়েছিলো। ৯। তিনি বলেছেন, হালাল অন্বেষণ করা মুমিনদের উপর যেরকম ফরজ, তেমনি হালাল (মোবাহ) বর্জন করা আরেফদের উপর ফরজ। ১০। তিনি বলেছেন, খাহেশাতের অন্বেষণকারী যে, সে আল্লাহ্র বান্দা হয় কেমন করে? বন্ধু! যখন তুমি কোনো কিছুর খেয়ালে থাকো তখন তুমি তার গোলাম। ১১। তিনি বলেছেন, আহারবিহীন রজনী দরবেশদের জন্য শবে মেরাজ তুল্য। ১২। তিনি বলেছেন, সুফীকে দুনিয়া ও আখেরাত পিছনে ফেলে দিয়ে মাওলার দিকে মনোনিবেশ করা উচিত। যেমন মাওলানা রুমী বলেছেন―
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।