হজরত শাহ গোলাম আলী র. এর মলফুজাত ১। হজরত শাহ গোলাম আলী দেহলভী বলতেন, ফকীর শব্দের মধ্যে ফা বর্ণ দ্বারা ফানা (দীনতা) ক্বাফ বর্ণ দ্বারা কেনাআত (অল্পেতুষ্টি), ইয়া বর্ণ দ্বারা ইয়াদে ইলাহী এবং র বর্ণ দ্বারা রিয়াজত বুঝানো হয়েছে। যে ব্যক্তি এ চারটি গুণ অর্জন করতে পারবে, সে অর্জন করবে চারটি বৈশিষ্ট্য। যেমন ফা দ্বারা ফজলে খোদা (আল্লাহ্র অনুগ্রহ), ক্বাফ দ্বারা কুরবে মাওলা (মাওলার নৈকট্য), ইয়া দ্বারা ইয়ারী (বন্ধুত্ব) এবং র দ্বারা রহমত। আর যদি চারটি গুণ অর্জন করতে না পারে, তা হলে তার জন্য লাভ হয় চারটি জিনিস। ফা দ্বারা ফযীহত (লজ্জিত হওয়া), ক্বাফ দ্বারা ক্বহর (গজব), ইয়া দ্বারা ইয়াস (নৈরাশ্য) এবং র দ্বারা রেসওয়ারী (অপদস্থতা)। ২। তিনি বলেছেন, যে আত্মিক স্বাদ ও প্রেরণাপ্রার্থী, কাশফ ও কারামত অন্বেষণকারী, সে আল্লাহ্কে অন্বেষণকারী হতে পারে না। এ প্রসঙ্গে পরিশিষ্ট রচয়িতা (শাহ আবদুল গনী) কবি হাফিজের উক্তি উলেস্নখ করেছেন এভাবে― শরম মা বাদে আযইঁ খেরকা আলুদা খুদ গার বদীনে ফজল ও করম নামে কারামাতে বরীম অর্থঃ এ কারণেই মলিন পোশাক পরিধান করতে আমি লজ্জা অনুভব করি যে- যদি এই অনুগ্রহকে কারামত নাম দেয়া হয় । কবি হাফিজ আরও বলেছেন - বা খারাবাত নশীনাঁ যে কারামাত মোলাফ হার ছখন জায়ে ও হার নোকতা মাকানী দারাদ অর্থ ঃ উপাসনালয়ে উপাসনাকারীদের সামনে কারামতের বর্ণনা দেয়া উচিত নয়। কেনোনা প্রত্যেক কথা ও সূক্ষ্ণতার ভিন্ন ভিন্ন জায়গা আছে। ৩। তিনি বলেছেন, কামালতের মধ্যে অবাধ মিলন আছে। এ মাকামে সালেকের ভাগ্যে নৈরাশ্য এবং বঞ্চিত হওয়া ব্যতীত আর কিছুই থাকে না। সর্বদাই তার মিলন হয়, কিন্তু হাসিল হয় না। ৪। তিনি বলেছেন, মুরিদকে প্রত্যেক এবাদতের হালের প্রতি ভিন্ন ভিন্নভাবে খেয়াল করা উচিত। নামাজের মাধ্যমে কী হাল পয়দা হয়, তেলাওয়াতের দ্বারা কী নেসবত প্রকাশ পায়, হাদিস পাঠ, মৌখিক ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, শোগল ইত্যাদি দ্বারা কী ধরনের আত্মিক প্রেরণা আসে― এ সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত। তার সাথে সাথে এও খেয়াল করতে হবে যে, সন্দিগ্ধ খাবারের কারণে তমসা কী পরিমাণ বৃদ্ধি পেলো? এভাবে অন্যান্য গোনাহ্র দিকেও লক্ষ্য রাখতে হবে।
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।