হারচান্দ পীর ও খাস্তা দেল ও নাতোয়াঁ শুদম হার গাহ কে ইয়াদ রুয়ী কারদাম জওয়াঁ শুদম অর্থঃ যদিও আমি বৃদ্ধ, হৃদয় আমার ভগ্ন ও শরীর দুর্বল, কিন্তু যখনই বন্ধুর চেহারার খেয়াল করি তখন আমি যুবক হয়ে যাই। রসুলেপাক স. এর প্রতি তাঁর এশক-মহব্বত ছিলো প্রগাঢ়। তাঁর নাম উচ্চারণ করলে অস্থির হয়ে যেতেন। একবার তাঁর খাদেম কদম মোবারকের পানির তবাররুক নিয়ে বললো, হজরত! আপনার উপর রসুল পাক স. এর ছায়া হোক। একথা শোনা মাত্র তিনি অস্থির হয়ে উক্ত খাদেমের ললাটে চুম্বন করে বললেন, আমি কী এমন যে, আমার উপর হজরত রসুলেপাক স. এর পবিত্র ছায়া পতিত হবে? যখন তিনি মৃত্যুব্যাধিতে আμান্ত, তখন তাঁর সীনার উপর তিরমিযী শরীফ ছিলো। হাদিসের মাধ্যমে যখন তিনি রসুলেপাক স. এর কোনো আমল জানতে পারতেন, তখনই সেই মোতাবেক আমল শুরু করে দিতেন। তিনি বকরীর রানের গোশত চেয়ে আনতেন এবং তা রান্না করতেন। কেনোনা বকরীর রানের গোশত খাওয়া সুন্নত। কোরআন তেলাওয়াতের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিলো। আউয়াবীন ও তাহাজ্জুদের নামাজে আমার (শাহ আবদুল গনী) পিতা হজরত শাহ আবু সাঈদ মোজাদ্দেদী আমার কাছ থেকে কোরআন মজীদের খতম শুনতেন। কখনও কখনও মহব্বতের প্রাবল্যে আরও বেশী শুনতেন এবং অস্থির হয়ে বলতেন, বন্ধ করো। এর চেয়ে বেশী শোনার শক্তি আমার নেই। অধিকাংশ সময় ওযিফামূলক শের শ্রবণ করতেন। এতে করে তাঁর মধ্যে ওজদ এসে যেতো। কিন্তু যেহেতু তিনি দৃঢ়তার পাহাড় ছিলেন, তাই নিজেকে সংবরণ করে নিতেন। যেমন ছিলেন হজরত জুনায়েদ বাগদাদী র.। একবার জুনায়েদ বাগদাদী কোনো এক মজলিশে উপস্থিত ছিলেন। আর আবুল হাসান নুরী ছিলেন নৃত্যের আবেশে আচ্ছন্ন। তিনি বলে উঠলেন― 'ইন্নামা ইযাস্তাজিীবুল লাজীনা ইয়াস্মাউন' (যারা শ্রবণ করে শুধু তারাই ডাকে সাড়া দেয়)। জুনায়েদ বাগদাদী বললেন― 'ওয়াতারল জিবালা তাহসাবুহা জামিদাতাওঁ ওয়াহিয়া তামুররু মাররাস্ সাহাব' (তুমি পর্বতমালা দেখছো, মনে করছো, উহা অচল, অথচ উহারা হবে মেঘপুঞ্জের ন্যায় সঞ্চরণমান)। পরিশিষ্ট লেখক (শাহ আবদুল গনী) বলছেন, মোজাদ্দেদিয়া তরিকায় কখনও কখনও চিশতিয়া তরিকার নেসবত প্রকাশ পায়, যা হজরত মোজাদ্দেদ র. এর পিতা থেকে উত্তরাধিকার সূত্রে আসে ৯। তাছাড়া পূর্ণ স্থিরতা থাকা সত্ত্বেও অকস্মাৎ হজরত মোজাদ্দেদ র. থেকে যওক শওক পাওয়া যায়। যেমন কবি বলেছেন―
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।