দ্বারাই হয়েছে। আমরা তো আপনাদের গোমস্তা মাত্র। এরপর থেকে তিনি আর কখনও দাড়ি মুণ্ডন করেননি। দুনিয়ার প্রতি নির্লিপ্ততা এমন ছিলো যে, ওই সময়ের বাদশাহ্ এবং অন্যান্য আমীর শ্রেণীর লোকেরা আকাঙ্খা করতেন তাঁর খানকার খরচের জন্য কিছু অনুদান নির্দিষ্ট করতে। কিন্তু তাঁর জবানে শোনা যেতো এই পঙ্ক্তিগুলোর আবৃত্তি― খাক নশিনী আস্ত সুলায়মানিম নেক বুদ আফসর সুলতানিম হাস্তে চেহেল ছাল কেমী পুশমাশ কেহনা নাশাদ খিলআত উরইয়ানিম
অর্থ ঃ মাটিতে বসবাসই আমাদের জন্য বাদশাহী। আমাকে বাদশাহী যিনি দান করেছেন, তিনি ক্ষমতাবান ও দয়ালু। চলিস্নশ বছর অতিবাহিত হয়ে গেলো― তিনি আমাকে যে পোশাক পরিধান করিয়েছেন, তা এখনও পুরানো হয়নি। টুঁক এর শাসনকর্তা নবাব আমীর খানও এরকম আরজু করেছিলেন। তখন তিনি শাহ রউফ আজম সাহেবেকে নির্দেশ দিয়েছিলেন, তিনি যেনো এই পঙ্ক্তিগুলো আমীর খানের নিকটে লিখে পাঠান― মা আবরায়ে ফেকের ও কেনাআত নবী করীম বা মীর খান বগুই কে রুযি মোকাদ্দার আস্ত
অর্থ ঃ আমরা দারিদ্র ও অল্পে তুষ্টির আবরুকে নষ্ট হতে দিবো না। আমীর খানকে বলে দাও, রিযিক নির্ধারিতই থাকে। তিনি অনেক সময় বলতেন, আমাদেরকে জায়গীর দেয়ার ওয়াদা তো আল্লাহ্তায়ালা করে রেখেছেন। যেমন বলেছেন 'ওয়াফিস্সামায়ি রিযকুকুম ওয়ামা তুআদূন' (এবং আসমানে তোমাদের জন্য রিযিক রয়েছে তোমাদেরকে যার অঙ্গীকার দেয়া হচ্ছে) 6| আল্লাহ্তায়ালা তাঁর যাবতীয় ধর্মীয় ও জাগতিক প্রয়োজন মিটিয়ে দিতেন। তিনি বলতেন, খানকার খরচাদি গায়েব থেকে পুরা করে দেয়া হয়। তবে এর জন্য চারটি জিনিস অপরিহার্য― ভাঙা হাত, ভাঙা পা, বিশুদ্ধ দ্বীন ও সঠিক আকীদা। জীবনের শেষ দিকে তাঁর শারীরিক দুর্বলতা অনেক বৃদ্ধি পেয়েছিলো। কিন্তু তিনি যখন এই শের পাঠ করতেন, তখন শত দুর্বলতার মধ্যেও উঠে বসে যেতেন এবং দৃঢ়তার সাথে মুরিদানকে তাওয়াজ্জোহ প্রদান করতেন।