অধিকাংশ সময় তাঁর গীবত করতো। একবার কোনো কারণে সে গ্রেফতার হয়েছিলো। তাকে মুক্ত করে আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাঁর মজলিশে দুনিয়াদারীর কোনো আলোচনা হতো না, কোনো আমীর বা ফকীরের আলোচনাও হতো না। এ যেনো সুফিয়ান সওরীর মজলিশেরই দৃশ্যান্তর। তাঁর সামনে কেউ কারও গীবত করলে তিনি বলতেন, প্রকৃতপক্ষে মন্দ আমার মধ্যেই রয়েছে। তাঁর সামনে কোন এক ব্যক্তি শাহ আলম বাদশাহ্র দুর্নাম করছিলো। তিনি তখন ছিলেন রোজা অবস্থায়। বললেন, আফসোস! আমার রোজা নষ্ট হয়ে গেলো। একথা শুনে একজন বললো, হজরত! আপনিতো কারও গীবত করেননি। তিনি বললেন যদিও আমি তা করিনি, তবে আমি শুনেছি যে, গীবতকারী এবং শ্রবণকারী উভয়ই সমান। সৎকাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য ছিলো। বাদশাহ্দেরকে তিনি কঠোরভাবে শাসাতেন এবং এ ব্যাপারে কাউকে কখনও ভয় করতেন না। এক মকতুবে উলেস্নখ আছে, তিনি আকবর শাহকে কঠোরভাবে শাসিয়েছিলেন ৫। সাইয়্যেদ ইসমাঈল মাদানী রসুলেপাক স. এর নির্দেশে তাঁর খেদমতে হাজির হয়েছিলেন। তাঁরই নির্দেশে তিনি দিল্লীর জামে মসজিদে রক্ষিত রসুলেপাক স. এর আছার (হজরতবাল) জিয়ারতের জন্য গেলেন এবং ফিরে এসে বললেন, সেখানে রসুলেপাক স. এর বরকতসমূহ অনুভূত হলেও কুফুরের জুলমতও সেখানে বিদ্যমান। অনুসন্ধান চালানো হলো। দেখা গেলো সেখানে কোনো কোনো আকাবেরের প্রতিকৃতি রাখা হয়েছে। তিনি বাদশাহ্কে লিখে জানালেন। তারপর সে সব সেখান থেকে বের করে আনা হলো। বুন্দেলখণ্ডের রইস নবাব শমশের বাহাদুর একবার ইংরেজদের টুপী পরিধান করে তাঁর খেদমতে হাজির হলেন। তিনি ক্ষুব্ধ হয়ে টুপী পরিধান করতে নিষেধ করলেন। নবাব সাহেব বললেন, যদি এরকমই শাসানো হয়, তাহলে আর আপনার এখানে আসবো না। তিনি বললেন, আল্লাহ্ যেনো আপনাকে আমার এখানে না আনেন। নবাব রেগে গেলেন এবং দালানের বারান্দায় সিঁড়ি পর্যন্ত গেলেন। তারপর টুপীটি খাদেমকে দিয়ে ফিরে এলেন এবং বায়াত গ্রহণ করলেন। কাউকে কাউকে তিনি নম্রতার সাথে শাসাতেন। কেনোনা শাসন প্রথম প্রথম নম্রতার সাথেই হওয়া উচিত। মীর আকবর আলী বলেছেন, আমার চাচা দাড়ি রাখেননি। একবার তিনি হজরত শাহ গোলাম আলীর খেদমতে হাজির হলেন। তার এরকম অবস্থা দেখে তিনি নম্রতার সাথে বললেন, আশচর্যের বিষয়! পীর সাহেবের দাড়ি নেই। তারপর বিষণ্নভাবে বললেন, এদেশে ইসলামের যা কিছু হয়েছে তা আপনার খান্দানের
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।