মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

সিলমোহর রয়েছে, তখন তিনি অতুষ্ট হতেন এবং এরকম করতে নিষেধ করতেন। বলতেন, একজন কাতেব তো অনেক কিতাবই লিখে থাকেন। তিনি দুপুরের আহারের পর কায়লুলা করতেন। তারপর ধর্মীয় গ্রন্থ যেমন নফহাতুল উনস, আদাবুল মুরিদীন ৪ ইত্যাদি পাঠ করতেন এবং প্রয়োজনীয় লেখার কাজে মশগুল হতেন। নামাজ আদায় করার পর তাফসীর ও হাদিসের দরস দিতেন। তারপর আসরের নামাজ আদায় করতেন। আসরের পর আবার হাদিস ও তাসাউফের পুস্তুকাদি যেমন মকতুবাতে ইমামে রব্বানী, আওয়ারেফুল মাআরেফ এবং রেসালায়ে কুশাইরিয়া ইত্যাদি পাঠ করতেন। তারপর সন্ধ্যা পর্যন্ত হালকায়ে জিকির ও তাওয়াজ্জোহ প্রদানে মশগুল থাকতেন। মাগরিবের নামাজের পর খাস খাস মুরিদানকে তাওয়াজ্জোহ দিতেন। রাতের আহারের পর এশার নামাজ পড়তেন। রাতের অধিকাংশ সময় বসে বসে জিকির ও মোরাকাবায় অতিবাহিত করতেন। নিদ্রা প্রবল হলে জায়নামাযেই ডান কাতে শুয়ে পড়তেন। কখনও কখনও চৌকিতেও শয়ন করতেন। তবে একথা জানা যায়নি যে, তিনি কখনও পা লম্বা করে শয়ন করেছেন কিনা। অধিকাংশ সময় সাবধানতার পরিপ্রেক্ষিতে যেমন রসুলেপাক স. থেকে বর্ণিত আছে এবং গাউছুল আজম থেকে সাব্যস্ত আছে, সেভাবে মোরাকাবায় বসতেন। চূড়ান্ত লজ্জাশীলতার কারণে শয়নকালে তিনি পা লম্বা করতেন না। এমনকি তাঁর ইনতেকালও হয়েছিলো এমন অবস্থায়। নজর ও নেওয়ায যা পেতেন, দরিদ্রদের মধ্যে বণ্টন করে দিতেন। তাঁর মোটা ও অমসৃণ পোশাক পরিধান করার অভ্যাস ছিলো। কেউ উৎকৃষ্টমানের পোশাক পাঠালে তিনি তা বিμয় করে দিতেন। ওই টাকায় μয় করতেন কম দামের কয়েকটি কাপড়। সেগুলোও দান করে দিতেন। অন্যান্য জিনিসের বেলায়ও এরকম করতেন। এক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি ছিলো, একজনের চেয়ে অধিক জন পরিধান করাই উত্তম। রসুলেপাক স. এরও অধিকাংশ সময়ের আমল এ রকম ছিলো। তিনিও মোটা কাপড় পরিধান করতেন। বোখারী ও মুসলিম শরীফে হজরত আয়েশা সিদ্দীকা থেকে বর্ণিত হয়েছে, রসুলেপাক স. এর পবিত্র উত্তরীয় ছিলো মোটা কাপড়ের। আর লুঙ্গি ছিলো পুরানো। এ রকম পোশাক পরিহিত অবস্থায়ই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে যান। হজরত শাহ গোলাম আলী দেহলভী ছিলেন উচ্চস্তরের দানশীল। গোপনীয় দানকে তিনি খুব পছন্দ করতেন। হালকার সময়ও লোকদেরকে দান করতেন। তাঁর মধ্যে লজ্জাশীলতা এতো প্রবল ছিলো যে, মানুষের শেকেলের দিকে নজর করা তো দূরের কথা, নিজের শেকেলও আয়নাতে দেখতেন না। তিনি মোমেনদের প্রতি এতোই দয়ার্দ্র ছিলেন যে, রাতের অধিকাংশ সময় তাদের জন্য দোয়া করতেন। হাকীম কুদরতুল্লাহ খান নামে এক ব্যক্তি তার প্রতিবেশী ছিলো। সে

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।