কাউকে ইচ্ছা করলে হজরত মোস্তফা স. এর জিয়ারত করিয়ে দিতে পারেন। একথা শুনে তিনি বললেন, আমি যাকে ইচ্ছা করি দু'বার রসুল স. এর জিয়ারত করিয়ে দিতে পারি। তুমি আজ রাতে ফাতেহা পড়ার পর রসুলুলাহ স. এর পবিত্র রূহের প্রতি মনোযোগ দিয়ে শয়ন করবে। তিনি তাই করলেন এবং রসুলেপাক স. এর জিয়ারত লাভ করলেন। তিনি মনে মনে স্থির করেছিলেন, রসুলেপাক স. এর জিয়ারত লাভ হলে তাঁকে একশ' রুপিয়া হাদিয়া দিবেন। তিনি পুনরায় ফাতেহা পাঠ করে শয়ন করলেন। তারপর আবার রসুলেপাক স. এর দীদার লাভ করলেন। আবার একশ' রুপিয়া হাদিয়া দেয়ার নিয়ত করলেন। পরদিন সকাল বেলা তিনি হজরত হাফেজ সাদুলাহ সকাশে উপস্থিত হয়ে একশ' রুপিয়া হাদিয়া পেশ করলেন। তিনি তাঁর ফেরাসতের নূর দ্বারা অবস্থা জেনে নিলেন এবং তাঁকে বললেন, আর একশ' রুপিয়া কোথায়? তিনি লজ্জিত ও ভীত হয়ে অপর একশ' রুপিয়া বের করে দিলেন। হজরত মির্জা মাযহার জানে জানান বলেছেন, তিনি জাহেরী এলেমে খুব বেশী অভিজ্ঞ ছিলেন না এবং তাঁর সাহচর্যে কাশফের ঘটনাবলীর আলোচনা হতো না। কেবল তাঁর পীরের খানকার খেদমতের কারণে সকলের নিকট তিনি মকবুল হয়েছিলেন। তবে তাঁর বাতেনী নেসবত খুবই মজবুত ছিলো। তাঁর খানকায় একটি বড় বিড়াল ছিলো। তাঁর সোহবতের তাছিরে বিড়ালটির স্বভাব এমন হয়ে গিয়েছিলো যে, চড়ুই পাখিদের উপরও সে সদয় থাকতো। বিড়ালটি যখন তার মুখ খুলতো, তখন তার মুখের মধ্যে গমের দানা ঢেলে দেয়া হতো। চড়ুই পাখিরা তখন চতুর্দিক থেকে উড়ে আসতো। তারা বিড়ালের মুখ থেকে গমের দানাসমূহ তাদের ঠোঁট দিয়ে উঠিয়ে নিতো এবং বিড়ালের সঙ্গে খেলা করতো। তাঁর ফয়েজে অনেক লোক নৈকট্যের মাকাম পর্যন্ত পেঁৗছেছিলেন। তাঁর ওফাত হয়েছিলো ১১ই শওয়াল ১১৫২ হিজরীতে। ১৫ তাঁর খলীফাগণের মধ্যে অন্যতম ছিলেন সিবগাতুলাহ নূরানী পীর। এই কিতাবের লেখক শাহ্ গোলাম আলী তাঁর জিয়ারত লাভ করেছেন। ৪. শায়েখ মোহাম্মদ আবেদ সুনামী শায়েখ আবেদ সুনামী র. ১৬ হজরত শায়েখ আব্দুল আহাদের অন্যতম বড় খলীফা ছিলেন। শায়েখ আব্দুল আহাদ সেরহিন্দ শরীফের শ্রেষ্ঠ খলীফাগণের অন্যতম দিলেন। এলেম, আমল ও পরহেজগারীতে একজন মহান ব্যক্তিত্ব ছিলেন। শায়েখ মোহাম্মদ আবেদ সুনামীর নেসবত ছিলো হজরত আবু বকর সিদ্দীক রা. এর সাথে। তিনি খুব বেশী ইবাদতগোজার এবং অধিক জিকিরকারী
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।