মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

ফকীর এ সময় কবরের চিন্তায় ব্যস্ত। তাদেরকে মিষ্টান্ন বা অন্য কিছু তোহফা দিয়ে বিদায় দিতেন। একবার গাওছুল আযমের কোনো এক আওলাদ এবং হজরত খাজা বাকী বিল্লাহ'র নাতি নবাব মোহাম্মদ মীর খান তাঁর সঙ্গে দেখা করতে এলেন। তাঁর পিতামহের বুজুর্গীর কারণে তিনি তাঁকে যথেষ্ট সম্মান করলেন। তাঁর সাথে সামান্য সময় বসার পর ওজর পেশ করে তাঁকে বিদায় দিয়ে দিলেন। কিন্তু মহব্বতের প্রাবল্যের কারণে সেখান থেকে উঠে যেতে নবাবের মন চাচ্ছিলো না। তিনি তখন তাঁর খাদেমকে বললেন, বাড়ির চাবি এনে নবাব সাহেবকে দিয়ে দাও। তিনি তো উঠতে চাচ্ছেন না। কাজেই বাড়িটি তাঁকে দিয়ে দাও। আমি বরং নিজেই বাড়ি ছেড়ে চলে যাই। একথা শুনে নবাব সাহেব সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। সূর্য ঢলে পড়ার কাছাকাছি সময়ে তিনি সামান্য খানা খেতেন। আমীর ওমরাগণের বড়লোকী খানা যা তাঁর জন্য পাঠানো হতো, তা তিনি নিজে আহার করতেন না। এমনকি মুরিদগণের জন্যও তা তিনি মাকরূহ মনে করতেন। তবে সে সমস্ত খাবার প্রতিবেশীদের মধ্যে অথবা কোনো আগন্তুক এলে তাদের মধ্যে বণ্টন করে দিতেন। কখনও কখনও পাতিল উন্মুক্ত করে রেখে দিতেন, কেউ ইচ্ছা করলে যেনো তা থেকে আহার করে নিতে পারে। কেউ যদি তাঁর কাছে নগদ কোনো অর্থ পাঠাতেন, আর সে অর্থের বিষয়ে কোনো রকমের সন্দেহ না হতো, তখন বছর অতিμম করার পূর্বেই তা থেকে চলিস্নশ ভাগের এক ভাগ পৃথক করে নিতেন― যা ইমাম আজম র.এর মতে জাকাতের নেসাব হওয়ার শর্ত। তিনি এরকম করতেন একারণে যে― নফল দান সদকার চেয়ে ফরজ সদকার (জাকাতের) সওয়াব অধিক। তারপর বাকী অর্থ দিয়ে পীরানে কেরাম, বিশেষ করে খাজা বাহাউদ্দীন নকশবন্দ র. এর নিয়াজের উদ্দেশ্যে হালুয়া তৈরী করে দরিদ্রদের মধ্যে বণ্টন করে দিতেন। নিজের ওয়ালেদ সাহেবের জন্যও নিয়াজ তৈরী করতেন। খানকার ফকীর দরবেশদের জন্য খরচ করতে গিয়ে যে ঋণ হতো এ সব অর্থ দিয়ে তিনি তাও পরিশোধ করতেন। কোনো অভাবী ব্যক্তি তাঁর কাছে এলে তিনি তাদেরকে অর্থ প্রদান করতেন। আবার কেউ তাঁকে না জানিয়ে সেখান থেকে কিছু নিয়ে গেলে তিনি সেদিক থেকে চোখ ফিরিয়ে নিতেন― দেখেও দেখতেন না। কোনো কোনো লোক তাঁর খানকার কুতুবখানা থেকে কিতাব নিয়ে যেতো। ওই কিতাবই আবার তাঁর কাছে বিিμ করার জন্য নিয়ে আসতো। তিনি কিতাবের প্রশংসা করতেন এবং তার মূল্য দিয়ে দিতেন। কেউ যদি বুঝিয়ে দিতো, হজরত এ কিতাবখানি তো আপনার কুতুবখানারই। আর এতে আপনার কুতুবখানার

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।