কানাআতের (স্বল্পেতুষ্টি) পথেই বসে আছি। লোকটি বললো, দয়া করে দরজা খুলুন। আমি দরজা খুললাম না। সে আবার বললো, আপনার সাথে আমার কিছু কাজ আছে। অনুগ্রহ করে দরজা খুলুন। তারপরও আমি দরজা খুললাম না। লোকটি তখন কিছু মুদ্রা একটি থলের ভিতরে করে কামরার অভ্যন্তরে ছঁুড়ে মারলেন। সে দিন থেকে নজর নেয়াজের দরজা উন্মুক্ত হয়ে গেলো। তারপর থেকে শত শত আলেম উলামা বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে শাহ গোলাম আলী দেহলভী র. এর খেদমতে আসতে লাগলেন। তাঁদের মধ্য থেকে কেউ কেউ তো এসেছিলেন স্বপ্নে রসুলেপাক স. এর নির্দেশ পেয়ে। যেমন মাওলানা খালেদ রুমী, শায়েখ আহমদ কুর্দি, সাইয়্যেদ ইসমাইল মাদানী। কেউ তাঁকে একাজে আগ্রহান্বিত করার জন্য তাঁর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। যেমন জান মোহাম্মদ। আবার কেউ তাঁকে স্বপ্নে দেখে তাঁর কাছে এসে বায়াত গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে কমবেশী দু'শ' জন তাঁর খানকা শরীফে অবস্থান করতেন এবং তিনি উত্তমভাবেই তাদের জিম্মাদারী আদায় করতেন। এহেন পূর্ণ মর্যাদা সত্ত্বেও সর্বদাই তাঁর স্বভাবে সীমাহীন এনকেছারী (বিনয়) প্রকাশ পেতো। একদিন একটি কুকুর তাঁর ঘরে উপস্থিত হলে তিনি বললেন, এলাহী! আমি কে, যে তোমার বন্ধুগণের ওসিলা হবো। তুমি তোমার এ মাখলুকটির সদকায় আমার উপর দয়া করো। এভাবে আমার কাছে কেউ হকের অন্বেষণে এলে আমি তাদের নৈকট্যের ওসিলা বানাই। তাঁর আমল অধিকাংশ হতো হাদিস শরীফ মোতাবেক। তিনি হজরত শাহ ওলিউল্লাহ মোহাদ্দেছে দেহলভীর ফরজন্দগণের মধ্য হতে কোনো একজনের কাছ থেকে হাদিসের সনদ গ্রহণ করেছিলেন ৩। তাছাড়া স্বীয় মোর্শেদ মির্জা মাযহার র. এর কাছ থেকেও এলমে হাদিসের সনদ লাভ করেছিলেন। তাঁর কোরআন মজীদ হেফজ ছিলো। কিন্তু লোকেরা তা জানতো না। তিনি খুব অল্পসময় নিদ্রা যেতেন। তাহাজ্জুদের সময় তিনি নিদ্রামগ্নদেরকে ডাকিয়ে দিতেন। নিজে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তারপরে মোরাকাবা এবং কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। দৈনিক দশ পারা কোরআন তেলাওয়াত করতেন তিনি। শারীরিক দুর্বলতা দেখা দিলে এর চেয়ে কম করতেন। ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আদায় করতেন। তারপর এশরাক পর্যন্ত মোরাকাবার হালকা চলতো। অধিক লোকসমাগমের কারণে একাধিকবার মোরাকাবার হালকা চালাতেন। প্রথম বারের লোক চলে গেলে তাদের জায়গায় পরবর্তী জামাত বসে যেতো। তারপর মুরিদানকে হাদিস ও তাফসীরের দরস দিতেন। কেউ তাঁর সাথে সাক্ষাতের জন্য এলে তাকে অল্প সময় দিয়ে বিদায় দিয়ে দিতেন এবং তাদের কাছে ওজরখাহী পেশ করে বলতেন,
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।