কিন্তু ভাগ্যের পরিহাস তিনি দিল্লীতে পেঁৗছার পূর্বের রাতে ওই বুজুর্গ ইনতেকাল করেন। তাঁর পিতা তাঁকে বললেন, আমি তোমাকে তাঁর কাছে বায়াত করানোর উদ্দেশ্যে দিল্লীতে ডেকে এনেছিলাম। কিন্তু আল্লাহপাকের মর্জি ছিলো না। এখন তুমি যেখানে তোমার উপকার হবে বলে মনে করবে, সেখানেই তরিকা গ্রহণ করো। তখন দিল্লীতে যে সকল হজরত ছিলেন, তিনি তাঁদের সোহবত গ্রহণ করেন। তন্মধ্যে হজরত জিয়াউল্লাহ এবং শাহ্ আবদুল আদল, এই দু'জন হজরত খাজা মোহাম্মদ যোবায়েরের খলীফা ছিলেন। তাছাড়া খাজা মীর দরদ ইবনে খাজা নাসের , শাহ্ নান্নু, শাহ্ গোলাম সাদত চিশতী প্রমুখ বুজুর্গগণের সোহবত গ্রহণ করেন। ১১৮০ হিজরীতে বাইশ বছর বয়সে তিনি হজরত মির্জা মাযহার জানে জানান শহীদ র. এর খানকায় এলেন এবং বায়াত গ্রহণ করার আরয করলেন। মির্জা মাযহার বললেন, যেখানে উৎসাহ ও প্রেরণা পাও সেখানেই বায়াত গ্রহণ করো। এখানে তো নিমক ছাড়া পাথর চাটতে হবে। তিনি বললেন, আমি তাই মনজুর করলাম। হজরত মাযহার বললেন, তাহলে তোমাকে মোবারকবাদ। তারপর তিনি তাঁকে বায়াত করে নিলেন। শাহ গোলাম আলী দেহলভী নিজে বর্ণনা করেছেন― যখন এলমে হাদিস ও তাফসীরের সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে গেলো, তখন আমি হজরত মাযহারের হাতে কাদেরিয়া সিলসিলায় বায়াত গ্রহণ করলাম। কিন্তু তিনি আমাকে নকশ্বন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকা শিক্ষা দিতেন। শাহ গোলাম আলী র. বলেছেন, পনেরো বছর পর্যন্ত আমি তাঁর জিকির ও মোরাকাবার হালকায় অংশগ্রহণ করেছি। তারপর তিনি আমাকে সাধারণ ইজাযত প্রদান করেন। প্রথম দিকে আমার একটি চিন্তা ছিলো, আমি নকশ্বন্দিয়া তরিকায় যে জিকির শোগল করি তার প্রতি হজরত বড় পীর সাহেবের সন্তুষ্টি আছে কিনা। তখন আমি স্বপ্নে দেখলাম, হজরত বড় পীর সাহেব কোনো এক জায়গায় তশরীফ নিয়েছেন। তারই পার্শ্ববর্তী কোনো এক জায়গায় হজরত বাহাউদ্দীন নকশবন্দও তশরীফ আনলেন। আমি হজরত নকশবন্দের নিকটে হাজির হতে চাইলাম। বড়পীর সাহেব আমাকে বললেন, আল্লাহ্তায়ালার মর্জি এ রকমই। যাও, এতে কোনো অসুবিধা নেই। প্রথম দিকে আমার অনেক অভাব অনটন ছিলো। যা কিছু ছিলো তাও ছেড়ে দিয়ে আল্লাহ্র উপর তাওয়াক্কুল করলাম। একটি পুরাতন বিছানা এবং একখণ্ড ইট আমার সম্বল ছিলো। একদিন অত্যন্ত দুর্বলতার কারণে পথ চলতে না পেরে কোনো এক কামরায় প্রবেশ করে দরজা বন্ধ করে দিলাম। মনে মনে ভাবলাম হয়তো এটাই আমার কবর হবে। তখন আল্লাহ্তায়ালা কোনো এক ব্যক্তির মাধ্যমে কিছু নজর নেয়াজ পাঠিয়ে দিলেন। পঞ্চাশ বছর ধরে আমি সেই
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।