পরিশিষ্ট-১ 'মাক্বামাতে মাযহারী'র লেখক হজরত শাহ গোলাম আলী দেহলভী র. এর জীবনচরিত নিয়ে লেখা হয়েছে এই পরিশিষ্টটি। এটি রচনা করেছেন হজরত শাহ আবদুল গনী র.। তাঁর পিতা হজরত শাহ আবু সাঈদ মোজাদ্দেদী র.। হজরত শাহ আবদুল গনী ১২৩৪ হিজরীর ২৫শে শাবান মোতাবেক ১৮১৯ খ্রিস্টাব্দের ১৯ শে জুন দিল্লীতে জন্মগ্রহণ করেন। ১২৯৬ হিজরীর ৭ই মোহররম মোতাবেক ১৮৭৮ খ্রিস্টাব্দের ৩১ শে ডিসেম্বর মদীনা মুানাওয়ারায় ইনতেকাল করেন।
হজরত শাহ গোলাম আলী দেহলভী প্রথম অনুচ্ছেদ জন্ম হজরত শাহ গোলাম আলী দেহলভী র. এর জন্ম হয় ১১৫৮ হিজরীতে পাঞ্জাব জেলার বাটালা নামক এলাকায়। তাঁর বংশধারা হজরত আলী রা. পর্যন্ত পেঁৗছেছে। তাঁর পিতা শাহ আবদুল লতীফ একজন কঠোর সাধনাকারী বুজুর্গ ছিলেন ১। তিনি প্রান্তরে গিয়ে অধোবদনে মাটিতে লুটিয়ে পড়ে জিকরে জহর করতেন। তাঁর পীর ছিলেন শাহ নাসের উদ্দীন কাদেরী ২। শাহ আবদুল লতীফ এবং তাঁর পীরের মাজার দিল্লীতে মোহাম্মদ শাহী ঈদগাহের পিছনে জেশ পুরা নামক স্থানে অবস্থিত। তিনি চিশ্তী ও শাতারী সিলসিলারও নেসবত পেয়েছিলেন। তিনি চলিস্নশ দিন পর্যন্ত সাধারণতঃ নিদ্রা যেতেন না এবং রাত্রে খুব অল্প আহার করতেন। নফসের অহমিকার আশংকায় রোজার নিয়তও করতেন না। হজরত শাহ গোলাম আলীর জন্মের পূর্বে তিনি স্বপ্নে হজরত আসাদুল্লাহিল গালিব হজরত আলী রা.কে স্বপ্নে দেখেন। তিনি বলছেন, তোমার পুত্রের নাম রেখো আমার নামে। সুতরাং সন্তান জন্মের পর তাঁর নাম রাখলেন আলী। যখন ভালো মন্দ বুঝবার বয়স হলো, তখন তিনি নিজেই তাঁর নামের সঙ্গে গোলাম শব্দ যোগ করে নিলেন। তারপর থেকে তাঁর নাম হলো গোলাম আলী। তাঁর মাতা এক রাতে কোনো এক বুজুর্গকে স্বপ্নে দেখেন। তিনি তাঁকে বলছেন, তোমার পুত্রের নাম আবদুল কাদের রাখো। লেখক (শাহ আবদুল গনী) বলেন, সম্ভবতঃ উক্ত বুজুর্গ গাওছুল আজম শায়েখ আবদুল কাদের জিলানী ছিলেন। তাঁর চাচা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি এক মাসে কোরআন মজীদ হেফজ করেছিলেন। তিনি রসুলে করীম স. এর হুকুমে তাঁর নাম রেখেছিলেন আবদুল্লাহ। তাঁর পিতা আপন পীরের কাছে বায়াত করানোর জন্য, যিনি খিযির আ. এর সোহবত পেয়েছিলেন, তাঁকে মাতৃভূমি বাটালা থেকে দিল্লীতে ডেকে আনলেন।