৭৯। হজরত মোজাদ্দেদ র. সুন্নত অনুসরণের গুরুত্ব বর্ণনা করে লিখেছেন, শরীয়তের একটি হুকুম পালন করা নফসানী খাহেশাত দূর করার জন্য হাজার বছর রিয়াজত ও মোজাহাদা করার চেয়েও কয়েকগুণ শ্রেষ্ঠ (মকতুবাত শরীফ ১/৫২)। ৮০। সুফীগণের সকল সিলসিলার ভিত্তি সুন্নতের অনুসরণের উপর। তাঁরা সুন্নত অনুসরণকে নৈকট্য লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে তাঁদের রচনাবলীর মধ্যে স্বীকৃতি দিয়েছেন। হজরত মাযহার র. এর সম্পর্ক যে সিলসিলার সাথে অর্থাৎ নকশ্বন্দিয়া তরিকা, তা সুন্নত প্রতিপালনের প্রতি যথেষ্ট গুরুত্ব দেয়। এ প্রসঙ্গে হজরত মোজাদ্দেদ র. বলেছেন, এখন আমার এ ছাড়া আর কোনো আরজু বাকি নেই যে, রসুলেপাক স. এর সুন্নতকে পুনরুজ্জীবিত করি (মকতুবাত শরীফ ১/৩৭)। সবচেয়ে উন্নত ও উত্তম নসিহত যা সন্তানাদি ও বন্ধুবর্গকে করা যেতে পারে, তা হচ্ছে উজ্জ্বল সুন্নতের অনুসরণ যেনো করা হয়। (মকতুবাত শরীফ ২/২৩ এবং ১৯)। খাজা মোহাম্মদ মাসুম র.ও সুন্নতের অনুসরণের উপর জোর দিয়েছেন। মাওলানা মোহাম্মদ সিদ্দীক লিখেছেন, হাদিস শরীফে এসেছে, যে একটি মৃত সুন্নতকে উজ্জীবিত করে, সে একশ শহীদের সমান সওয়াব পায় ( মকতুবাতে মাসুমিয়া ১/২২৮)। ৮১। মোজাদ্দেদিয়া হজরতগণের বর্ণনাসমূহের সংকলন করেছেন মাওলানা মোহাম্মদ বাকের লাহোরী 'কানযুল হেদায়াত' নামে। মাওলানা যায়েদ আবুল হাসান ফারুকী 'মানাহিজুস সায়ের ওয়া মাদারেজুল খায়ের' নামক গ্রন্থে তাঁদের মাকামসমূহের জ্ঞান দান করার জন্য চেষ্টা করেছেন। ৮২। আল কোরআন (সুরা আর রহমান ৫৫/১৯)। ৮৩। 'রেসালায়ে মারাতেবে সেত্তা' কিতাবটি মাওলানা জামীর দিকে সম্বন্ধ করা হয়। এই মকতুবে হজরত মাযহার র. লিখেছেন, ওই রেসালাটি মাওলানা জামী রচনা করেছেন। তবে ওই নামের যতগুলো রেসালা আমার দৃষ্টিগোচর হয়েছে, কোনোটির মধ্যে লেখকের নাম যুক্ত হয়নি। ৮৪। আল কোরআন (সুরা আন্ নাহল ১৬/৬০)।
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।