সদকা। তিনি আরো বলেন, এই সম্পত্তির বিষয়ে রসুলেপাক স. যেমন করতেন, আমি সে রকমই করবো। হজরত ফাতেমা রা. এ কথা শুনে ভগ্নমনে ফিরে আসেন। যতদিন তিনি জীবিত ছিলেন, ততদিন হজরত আবু বকরের সাথে এ বিষয়ে তিনি আর কোনো কথা বলেননি (সহী বোখারী, কিতাবুল ফারায়েয)। ৭১। 'মসনদে ইমাম আহমদ ইবনে হাম্বল' কিতাবে সুস্পষ্ট রেওয়ায়েত আছে, হজরত আবু বকর সিদ্দীক রা. এর জবানে এই হাদিস শোনার পর হজরত ফাতেমা রা. বলেছিলেন, আপনি যা রসুলুল্লাহ্র কাছ থেকে শুনেছেন, আপনি কি তা বেশী জানেন? (সিদ্দীকে আকবর। লেখক সাঈদ আহমদ আকবরাবাদী, পৃষ্ঠা ৪১৫)। ৭২। 'মসনদে ইমাম আহমদ ইবনে হাম্বল' কিতাবে উলেস্নখ করা হয়েছে, হজরত আবু বকর সিদ্দীক রা. ফিদকের সম্পত্তি পূর্বের অবস্থায় রেখে দেয়ার সিদ্ধান্ত দেয়ার পর বলেছিলেন, যাঁর হাতে আমার জীবন, তাঁর শপথ করে বলছি, রসুলেপাক স. এর নিকটজনগণ আমার নিকট সর্বাধিক প্রিয়। আমি তাঁদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। তিনি আরও বলেন, আমি শুনেছি, নবীগণের কোনো ওয়ারিস হয় না। তৎসত্ত্বেও আমি তাঁদের অভিভাবকত্ব করবো, যাঁদের অভিভাবক করে গেছেন রসুলেপাক স.। আমি তাদের জন্য খরচ করবো, যাদের জন্য খরচ করেছেন রসুল স. (পৃষ্ঠা ৪১৩)। ৭৩। হাদিসটি মেশকাত শরীফ, মুসলিম শরীফ ২/৯১ এবং মসনদে হাম্বল ৩/৪৬৩ তে এরকম উলেস্নখ আছে 'লা নূরাছু মা তারাকনা সাদাকাতুন'। আমাদের (সম্পদের) কোনো ওয়ারিস হয় না। আমরা যা কিছু রেখে যাই তা সদ্কা। ৭৪। প্রথমতঃ হজরত আবু বকর সিদ্দীক রা. এর রেওয়ায়েত তো বিশুদ্ধতার সবচেয়ে বড় দলিল। তাছাড়া এই রেওয়ায়েতে হজরত আবু বকর একা ছিলেন না। আযওয়াজে মোতাহ্হারাত, হজরত আলী, হজরত আব্বাস, হজরত ওছমান, হজরত ওমর ফারুক, হজরত আবদুর রহমান ইবনে আউফ, হজরত তালহা ইবনে আবদুলাহ, হজরত যুবায়ের ইবনে আওয়াম, হজরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস, হজরত আবু হুরায়রা এবং হজরত আয়েশা― তাঁরা সকলেই এই হাদিসের বিশুদ্ধতার সাক্ষী ছিলেন (সিদ্দীকে আকবর পৃষ্ঠা ৪১৫), সুতরাং হজরত ফাতেমা রা. এই হাদিস অস্বীকার করেছিলেন― এরকম কল্পনাই করা যায় না। ৭৫। আশআতুল লুমআত ৪/২৫২, ২৫৩ ( কিতাবুল ফেতান, বদউল খালক ওয়া জিকরুল আম্বিয়া)। ৭৬। হজরত মোজাদ্দেদ র. লিখেছেন, অলৌকিক ঘটনার (কারামতের) প্রতি নজর রাখা দৃষ্টির সংকীর্ণতা এবং তাকলীদের যোগ্যতার মধ্যে অভাব থাকার আলামত (মকতুবাত শরীফ ১/১০৭)। অলৌকিকতা এবং কারামত প্রকাশ পাওয়া বেলায়েতের জন্য শর্ত নয় (মকতুবাত শরীফ ২/৯২)। ৭৭। আল কোরআন (সুরা আলে ইমরান, ৩/৩১)। ৭৮। ফতহুল বারী, শরহে বোখারী, ইবনে হাজার আসকালানী (১/১১৪)।
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।