৬৬। ইমাম সুয়্যূতি হাসান হাদিসসমূহের ভিত্তিতে কুরায়েশদের খলীফা ১২ নির্ধারণ করেছেন। তারিখুল খোলাফা পৃষ্ঠা ১৫-১৬। ৬৭। আল্লামা সাইয়্যেদ সুলায়মান নদভী 'সীরাতে আয়েশা' নামক একটি উঁচুমানের গবেষণাগ্রন্থ রচনা করেছেন (পাঠ করা যেতে পারে পৃষ্ঠা ১৩৩-১৩৭)। ৬৮। ইফকের শাব্দিক অর্থ অপবাদ দেয়া। মূলতঃ হজরত আয়েশা সিদ্দীকা রা. এর প্রতি যে অপবাদ রটানো হয়েছিলো, তাকেই বুঝানো হয়েছে। মুনাফিকেরা এরকম অপপ্রচার চালিয়েছিলো। রসুলেপাক স. এর নিয়ম ছিলো, তিনি যখন কোনো সফরে যাওয়ার মনস্থ করতেন, তখন তাঁর বিবিগণের যে কোনো একজনকে সফরসঙ্গিনী হিসাবে গ্রহণ করতেন। মোরাইসি অভিযানে রসুলেপাক স. এর সঙ্গে ছিলেন হজরত আয়েশা সিদ্দীকা রা.। সফরে যাওয়ার সময় তিনি তাঁর ভগ্নি হজরত আসমা রা. এর গলার হার ধার নিয়ে পরিধান করেছিলেন। রাতে কাফেলা এক জায়গায় তাঁবু ফেলেছিলো বিশ্রাম নেয়ার জন্য। হজরত আয়েশা সিদ্দীকা রা. প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বেরিয়েছিলেন। তখন তাঁর গলা থেকে হার পড়ে যায়। অল্প বয়স এবং সফরের অনভিজ্ঞতার কারণে কাউকে না জানিয়ে তিনি হার অন্বেষণ করার জন্য বেরিয়ে পড়েন। হারটি পাওয়ার পর তিনি ফিরে আসেন। ততক্ষণে কাফেলা সেস্থান ত্যাগ করে চলে গিয়েছে। বাধ্য হয়ে হজরত আয়েশা সিদ্দীকা সেখানে অবস্থান গ্রহণ করেন। পরবর্তীতে তাঁকে আনার জন্য যাঁদেরকে পাঠানো হয়েছিলো, তিনি তাঁদের সঙ্গে ফিরে আসেন। মুনাফিকেরা ঘটনাটিকে নানা রঙ দিয়ে প্রচার করে। অপপ্রচার বেশ দানা বেঁধে ওঠে। রসুলেপাক স. এর সত্যতা যাচাই করেন। তখন হজরত আয়েশা সিদ্দীকা রা. নির্েদাষ প্রমাণিত হন (সিরাতে আয়েশা, পৃষ্ঠা ৭৩-৮৫)। ৬৯। রসুলে পাক স. এ বিষয়ে হজরত আলী রা. এর সঙ্গে পরামর্শ করলেন। হজরত আলী বললেন, দুনিয়াতে মেয়ের অভাব তো নেই (অর্থাৎ মানুষের কথার যদি পরোয়া করেন, তাহলে তাঁকে তালাক দিয়ে দেন। আর খাদেমার কাছে এ বিষয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন। সে তো সত্য বলবে) (সীরাতে আয়েশা লেখক সাইয়্যেদ সুলায়মান নদভী, পৃষ্ঠা ৭৮)। ৭০। মকতুবের এ অংশটুকু ফিদকের ঘটনার সাথে সম্পৃক্ত। খয়বর বিজয়ের পর রসুলেপাক স. বিজিত ভূখণ্ডটি ৩৬ ভাগে বিভক্ত করে ১৮ ভাগ নিজের জন্য নির্ধারণ করলেন। সেখান থেকে ফিরে এসে তিনি স. তবলীগের কাজের জন্য মোহায়যা ইবনে মাসউদ আনসারীকে সেখানে পাঠিয়ে দিলেন। ফিদকবাসীরা সন্ধি করলো এবং অর্ধেক জমি সন্ধির চুক্তি অনুসারে দিয়ে দিতে অস্বীকার করলো। রসুলেপাক স. তা কবুল করলেন। তখন থেকে ওই জমি তাঁর জন্য নির্ধারিত হয়ে গেলো। তাঁর ইনতেকালের পর হজরত ফাতেমা রা. ও হজরত আব্বাস রা. হজরত আবু বকর সিদ্দীক রা. এর নিকটে গিয়ে খয়বর ও ফিদকের ভূখণ্ডের যে অংশ রসুল স. এর জন্য নির্ধারিত ছিলো, তার ওয়ারিস দাবী করলেন। উত্তরে হজরত আবু বকর সিদ্দীক বললেন, আমি রসুলেপাক স. কে বলতে শুনেছি- আমাদের কোনো ওয়ারিস হয় না, আমরা যা কিছু রেখে যাই তা
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।