৫৬। একে সাধারণভাবে 'জামেউল ফতওয়া' বলা হয়। এটির রচয়িতা ইমাম নাসের উদ্দীন আবুল কাসেম মোহাম্মদ ইবনে ইউসুফ সমরখন্দী হানাফী। ৫৭। সাহাবায়ে কেরামের উপর দোষারোপ করা বাতেল- এ বিষয়ে উত্তম দলিলসমূহ পেশ করেছেন হজরত কাযী ছানাউল্লাহ পানিপথী র. তাঁর 'সাইফূল মাসলুল' নামক পুস্তকে (পৃষ্ঠা ২৭২-৪৮৭)। তাছাড়া পাঠ করা যেতে পারে শাহ মঈনুদ্দীন নদভী রচিত 'তারিখুল ইসলাম' প্রথম খণ্ড (পৃষ্ঠা ৩২৫-৩৪১)। ৫৮। হজরত মোজাদ্দেদ র. বলেছেন, কমপক্ষে অর্ধেক সাহাবী এ বিষয়ে তাঁর সঙ্গে শরীক ছিলেন। এখন তাঁরা যদি হজরত আমীর আলীর সাথে লড়াই করার কারণে কাফের বা ফাসেক হয়ে যান, তাহলে তো দীনের অর্ধেকের উপর থেকে নির্ভরতা উঠে যায়, যে দীন তাঁদের তবলীগের ওসিলায় আমাদের নিকটে পেঁৗছেছে (মকতুবাত শরীফ ১/২৫১)। ৫৯। সাহাবা কেরামের মধ্যে পারস্পরিক যে মতভেদ সৃষ্টি হয়েছিলো তা সততার সঙ্গে হয়েছিলো― এমতো ধারণা রাখতে হবে। বাড়াবাড়ি থেকে দূরে থাকতে হবে। কেনোনা ওই সকল মতভেদ ব্যাখ্যা ও এজতেহাদের ভিত্তিতে হয়েছিলো। এটাই আহলে সুন্নত জামাতের আকীদা (মকতুবাত শরীফ ১/২৫১)। ৬০। হজরত মোজাদ্দেদ র. এ বিষয়ে আহলে সুন্নত জামাতের আকীদা বর্ণনা করে লিখেছেন, হজরত আলী রা. এর বিরুদ্ধে যুদ্ধকারীগণ ভুলের মধ্যে ছিলেন। আর সত্য ছিলো হজরত আলীর দিকে। কিন্তু যেহেতু বিষয়টি এজতেহাদী ভুল ছিলো, তাই তা তিরস্কার থেকে দূরে এবং এর জন্য তাঁদেরকে পাকড়াও করা হবে না। হজরত আলীর খেলাফত কালে হজরত মুয়াবিয়া খেলাফতের দাবীদার হতে পারেন না (মকতুবাত শরীফ 1/251)| ৬১। এজতেহাদী ভুলের অর্থ হচ্ছে― একজন আলেম, নেককার ও পরহেজগার ব্যক্তি তাঁর সামগ্রিক প্রচেষ্টা সত্যের অন্বেষণে পরিচালিত করেন। কিন্তু সবাই সত্য পর্যন্ত পেঁৗছতে সক্ষম হন না, কখনো কখনো ভুল পরিণামে উপনীত হন । ৬২। বিস্তারিত জানার জন্য পাঠ করতে হবে কাজী ছানাউল্লাহ পানিপথী র. রচিত 'সাইফুল মাসলুল' এবং শাহ আবদুল আজিজ রচিত 'তোহফায়ে এছনা আশারিয়া'। ৬৩। আল কোরআন (সূরা আল আম্বিয়া ২১/১০৭)। ৬৪। এটি একটি স্বীকৃত বিষয় যে, দীনী আকায়েদের উপর দুনিয়াবী কোনো এলেম বা দৃষ্টিভঙ্গির অগ্রগণ্যতা নেই। লক্ষণীয় বিষয় যে, অধিকাংশ ইতিহাস গ্রন্থ আব্বাসিয়া শাসনামলে লেখা হয়েছে। এগুলির মধ্যে পরস্পরবিরোধী অনেক ঘটনা শামিল করে দেয়া হয়েছে। তাই ইসলামের ইতিহাস শুধুমাত্র যুদ্ধবিগ্রহ ও ধ্বংসযজ্ঞের কাহিনীতে রূপান্তরিত হয়েছে বলে মনে করা হয়। এসব গ্রন্থ অধ্যয়নে সন্দেহে পতিত হওয়া নিতান্তই স্বাভাবিক ব্যাপার। ৬৫। ইমাম সুয়্যুতী নির্ভরযোগ্য হাদিসগ্রন্থের আলোকে খেলাফত কুরায়েশদের সাথে সম্পৃক্ত― এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন (তারিখুল খোলাফা পৃ: ১৪,১৫)।
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।