৪৯। শাহাদত অঙ্গুলি উত্তোলন করার বিষয়ে হজরত মোহাম্মদ ইয়াহ্ইয়ার লিখিত কিতাবের মধ্যে বিষয়টির ব্যাপারে কাতিবগণ উলেস্নখ করেননি। হজরত মোজাদ্দেদ র. এর লিখিত মকতুবের আরবী অনুবাদক শায়েখ মোহাম্মদ মক্কী তাঁর রেসালার মধ্যে শায়েখ মোহাম্মদ সাঈদের রেসালা সম্পর্কে লিখেছেন, আমাদের মাশায়েখগণ এ বিষয়ে আলোচনা করেছেন। তবে আমার দৃষ্টিগোচর হয়নি। শায়েখ মোহসেন তিরহটিও এ বিষয়ে আলোচনা করেছেন যে, শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া এই পুস্তিকায় তাঁর পিতা ও ভাইয়ের সঙ্গে মতভেদ করেছেন। হজরত সিরাজ আহমদ মোজাদ্দেদী রামপুরী তিরমিযী শরীফের ব্যাখ্যাগ্রন্থে এ বিষয়ে আলোকপাত করেছেন। মোজাদ্দেদী হজরতগণের মধ্যে শাহাদত অঙ্গুলি উত্তোলন করার বিষয় নিয়ে মতভেদ ছিলো। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. থেকে নিয়ে মাওলানা মোহাম্মদ হাসানজান পর্যন্ত হজরতগণ এ বিষয়ের উপর পুস্তিকা লিখেছেন। সর্বপ্রথম হজরত মোজাদ্দেদ র. এর সাহেবজাদা হজরত খাজা মোহাম্মদ সাঈদ মোজাদ্দেদ সাহেবের জীবদ্দশায় শাহাদত অঙ্গুলি উত্তোলন করা নিষেধ প্রসঙ্গে পুস্তিকা লিখেছিলেন। তারপর হজরত শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া ওই পুস্তিকার জবাবে অঙ্গুলি উত্তোলন সাব্যস্ত করার বিষয়ে পুস্তিকা রচনা করেন। তারপর খাজা মোহাম্মদ সাঈদের সাহেবজাদা শাহ মোহাম্মদ ফরখ অঙ্গুলি না উঠানো প্রসঙ্গে পুস্তিকা রচনা করেন। বিষয়টি সুস্পষ্ট হওয়া দরকার যে, মহান বুজুর্গগণের মধ্যে এ মতভেদ ছিলো কেবল এলেম ও ফেকাহ্ ভিত্তিক। বিষয়টি সাধারণ বিরুদ্ধবাদিতার বর্ণ ধারণ করেনি। ৫০। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এক চুল পরিমাণ শরীয়তের বরখেলাফ কাজকেও অপছন্দ করতেন। তিনি এ প্রসঙ্গে একটি মকতুবে সুস্পষ্টভাবে বলেছেন, শরীয়তের বরখেলাফ কাশ্ফ প্রত্যাখ্যানযোগ্য। মকতুব নং ১/৪৩। ৫১। শায়েখ মোহাম্মদ হায়াত সিন্ধী মোল্লা ভালারিয়ার পুত্র ছিলেন। প্রখ্যাত আলেম, মোহাদ্দেছ এবং নাম করা আলেমগণের উস্তাদ ছিলেন। তিনি বেশ কতিপয় কিতাবের লেখক ছিলেন। তন্মধ্যে উলেস্নখযোগ্য কিতাব ছিলো তোহফাতুল আনাম ফিল আমাল বিহাদীছিন্নবী এবং আল ইকাফ আলা ছববিল ইখতিলাফ। ৫২। এই পুস্তিকার নাম ছিলো তোহফাতুল আনাম ফিল আমাল বিহাদীসিন্নবী স.। এর লিখিত কপি মাদ্রাসা মোহাম্মদিয়া জামে মসজিদ বোম্বাইয়ের কুতুবখানায় রক্ষিত আছে। ৫৩। 'রওজাতুল উলামা' নামক কিতাবের রচয়িতা আবু আলী হুসাইন ইবনে ইয়াহ্ইয়া বোখারী। 'রওজাতুল উলামা' কিতাবের লিখিত কপি সিন্ধু বিশ্ববিদ্যালয় হায়দরাবাদের কুতুবখানায় রক্ষিত আছে। ৫৪। আল্লামা শামী ইবনে আবেদীন এর কিতাব 'রদ্দুল মোহতার আলাদ্দুররিল মুখতার' তুর্কী ছাপা- ১ম খণ্ড, পৃষ্ঠা ৬৩। ৫৫। রওজাতুত্বলেবীন ওয়া ওমদাদুল মুফতীঈন, রচয়িতা ইমাম ইয়াহ্ইয়া ইবনে শরফ ইবনে মুররী, আন নববী, দামেশকী শাফেয়ী। এটি শাফেয়ী মাযহাবের একটি বিখ্যাত ফেকাহ গ্রন্থ।
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।