মাক্বামাতে মাযহারী-মির্জা মাজহার জানে জানান (রাহঃ)
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

(জন্মান্তরবাদ) সম্পর্কে লিখেছেন― তানাসুখ (জন্মান্তর) মতবাদ কুফুরী। কেনোনা এ মতবাদের মাধ্যমে দীনের ওই সকল বিষয়কে অস্বীকার করা হয়, যা বর্ণনাপরম্পরা দ্বারা সাব্যস্ত। সমস্ত নফস যদি পূর্ণতার সীমা পর্যন্ত পেঁৗছে যায়, তাহলে দোযখ কার জন্য? আর শাস্তিই বা কে ভোগ করবে? দোযখ ও আখেরাতে আযাবসমূহ অস্বীকার করা দার্শর্নিকদের আকীদার চেয়েও অধিকতর মন্দ। কেনোনা দার্শনিকেরা জন্মান্তরবাদকে প্রত্যাখ্যান করে। এ ফকীরের মতে রূহ স্থানান্তরিত হওয়ার মতটি তানাসুখের মতবাদের চেয়ে জঘন্য। কেনোনা রূহ স্থানান্তরিত হওয়ার পূর্বে শরীরের মৃত্যু এবং তার সাথে অন্য দেহের জীবন লাভ অপরিহার্য হয়ে যায়। এমতাবস্থায় প্রথমে দেহের বরযখী বিধান গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। কবরের আযাব ও সওয়াব থেকেও সে পলায়ন করতে পারবে না। দ্বিতীয় দেহকে যখন দ্বিতীয় জীবন দেয়া হবে, তখন তার জন্য হাশর তো দুনিয়াতেই সাব্যস্ত হয়। আফসোস! হাজার আফসোস যে, এ ধরনের মিথ্যুক লোক নিজেদেরকে শায়েখের আসনের উপযোগী মনে করে এবং মুসলমানদের অনুসরণীয় ব্যক্তি বলে ধারণা করে (মতুবাত শরীফ ২/৫৮)। ৪৪। হজরত মোজাদ্দেদে আলফেসানি র. এর মকতুবাত ১/৩১২। ৪৫। আল কোরআন। সুরা আল আহযাব, ৩৩/৩৬। ৪৬। মেশকাত শরীফের তরজমা 'আশ আতুল লুমআত' কৃত শায়েখ আবদুল হক মোহাদ্দেছে দেহলভী ১/১৪১। ৪৭। উলামা কেরাম শাহাদত অঙ্গুলি উত্তোলন করা ও না করার বিষয়ে অনেক পুস্তিকা রচনা করেছেন । যেমন- ক. মোল্লা আলী ক্বারী- তাযইনুল এবারত ফী তাহসীনিল ইশারা। খ. সাইয়্যেদ বরজঞ্জী― আল এমারাতুল মুসবেহা আলী মানেঈল ইশারা বিল মুসাবেবহা। গ. রেসালা শায়েখ ইবনে আবেদীন (আল্লামা শামী)। ঘ. মোজাদ্দেদে আলফেসানি র. এর সমসাময়িক বুজুর্গ শায়েখ আবদুল হক মোহাদ্দেছে দেহলভীও শাহাদত অঙ্গুলি উত্তোলন করার বিষয়ে তাঁর রচনাবলীর মধ্যে আলোচনা করেছেন। এ জন্য পাঠ করা যেতে পারে শরহে সফরুস সাআদাত এবং শরহে মেশকাত। হজরত মাযহার র. এর সমসাময়িক আলেম হজরত শাহ ফকীরুল্লাহ শিকারপুরীও এ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ মকতুব লিখেছেন। ৪৮। হজরত শায়েখ মোহাম্মদ ইয়াহ্‌ইয়া তাঁর বুজুর্গ ভাইয়ের কাছ থেকে এলেম লাভ করেন। তিনি হজরত শায়েখ আবদুল হক মোহাদ্দেছে দেহলভীর ছাত্র ছিলেন। হাদিসের সনদ লাভ করেছিলেন আবদুল হক মোহাদ্দেছে দেহলভী র. এর কাছ থেকে (রওজাতুল কাইয্যুমিয়া ১/৩১১)। তিনি পীর মুরিদীর কাজ ছাড়া অধ্যাপনার কাজেও নিয়োজিত ছিলেন। তিনি সেরহিন্দ শরীফের মাদ্রাসার প্রাণপুরুষ ছিলেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য পাঠ করা যেতে পারে 'যুবদাতুল মাকামাত', পৃষ্ঠ ৩২৪, উমদাতুল মাক্বামাত পৃষ্ঠা ২৪২, 'আনযাবুল আহ্‌জাব' পৃষ্ঠা ১০৫ ও 'হাদিয়াতু আসদিয়া পৃষ্ঠা ৮২।

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।